|
বিনামূল্যে ২০ নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিল এসএমই ফাউন্ডেশন ও প্রিজম প্রকল্প
নতুন সময় প্রতিবেদক
|
![]() বিনামূল্যে ২০ নারীকে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ দিল এসএমই ফাউন্ডেশন ও প্রিজম প্রকল্প প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শিল্প মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বিসিকের নকশা ও বিপনন বিভাগ এবং প্রিজম প্রকল্পের পরিচালক মো: মাহবুবুর রহমান। এসময় তিনি বলেন, ২০২১ সাল নাগাদ তথ্য প্রযুক্তি খাতে ২০ লাখ মানুষের কর্মসংস্থান সৃষ্টির লক্ষ ধরা হয়েছে। দেশের তরুণদের তথ্য-প্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থানের সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। আর এজন্য ফ্যিল্যান্সিং ও আউটসোর্সিংয়ের উপার গুরুত্ব দেয়া হচ্ছে। তরুণদের কাজে লাগাতে পারলে আইটি পণ্য রফতানি করে ও আউটসোর্সিংয়ের মাধ্যমে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আয় করা সম্ভব হবে। এ প্রশিক্ষণ উদ্যোক্তাদের আউটসোসির্ংয়ে আরো ভালো করতে সহায়ক ভূমিকা রাখবে। পুরুষদের পাশাপাশি নারীদের আরো বেশী করে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিংয়ে এগিয়ে আসা দরকার বলে মনে করেন তিনি। এ প্রশিক্ষণে ২০ জন নারী অংশগ্রহণকারীকে বিনামূল্যে ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিংয়ে প্রশিক্ষণ দেয়া হচ্ছে। যারা ইতোমধ্যে এসএমই ফাউন্ডেশন থেকে ওয়েব ডিজাইন, ওয়েব ডেভেলপমেন্ট, গ্রাফিক্স ডিজাইন, আউটসোর্সিং ও ফ্রিল্যান্সিয়ে প্রশিক্ষণ নিয়েছেন তাদের দক্ষতা আরো বৃদ্ধি করে সফল উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে। দক্ষ ফ্রিল্যান্সার ও প্রশিক্ষকরা ৫ দিনব্যাপী এ কোর্স পরিচালনা করছেন। প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিসিক, এসমএমই ফাউন্ডেশন ও ইউরোপিয়ান ইউনিয়নের প্রিজম প্রকল্পের কর্মকর্তারা। আগামী ২৪ জানুয়ারী প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেয়া হবে। পর্যায়ক্রমে সবগুলো বিভাগীয় শহরে ২শ জন ফ্রিল্যান্সারকে বিনামূল্যে এ প্রশিক্ষণ দেবে প্রিজম প্রকল্প ও এসমএমই ফাউন্ডেশন।
|
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
