ই-পেপার সোমবার ● ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ● ২৬ নভেম্বর ২০২৬ ● ১০ অগ্রহায়ণ ১৪৩৩
মোবাইল চোর সন্দেহে গাজীপুরে একজনকে পিটিয়ে হত্যা
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Sunday, 25 May, 2025, 9:17 PM

মোবাইল চোর সন্দেহে গাজীপুরে একজনকে পিটিয়ে হত্যা

মোবাইল চোর সন্দেহে গাজীপুরে একজনকে পিটিয়ে হত্যা

গাজীপুরের কোনাবাড়ীতে মোবাইল চোর সন্দেহে জুয়েল তালুকদার নামে এক দিনমজুরকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এ এটনায় আব্দুল হক নামে আরো একজনকে মুমূর্ষ অবস্থায় গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে বলে জানায় পুলিশ। রবিবার (২৫মে) দুপুর সাড়ে ১২ টার সময় মহানগরীর কোনাবাড়ী পারিজাত আমতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত জুয়েল তালুকদার নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার কছিমুদ্দিন তালুকদারের ছেলে। তিনি পারিজাত আমতলা এলাকায় হোসেন আলীর বাড়িতে ভাড়া থেকে দিনমজুরিতে কাজ করতেন।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ী থানার অফিসার ইনচার্জ মোঃ সালাহউদ্দিন। তিনি বলেন,খবর পেয়ে লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status