ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ১ মে ২০২৬ ১৮ বৈশাখ ১৪৩৩
জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভা
একনেকে প্রায় ১২ হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Sunday, 25 May, 2025, 10:50 AM

একনেকে প্রায় ১২ হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন

একনেকে প্রায় ১২ হাজার কোটি টাকায় ১০ প্রকল্প অনুমোদন

প্রায় ১২ হাজার কোটি টাকায় ৯টি প্রকল্প বাস্তবায়নের অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক)। শনিবার আগারগাঁও পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে প্রধান উপদেষ্টা ও একনেক চেয়ারপারসন ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত একনেক সভায় এই অনুমোদন দেওয়া হয়।

বৈঠক সূত্র জানায়, সভায় ১১ হাজার ৮৫১ কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে মোট ৯টি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে সরকারি অর্থায়ন ৮ হাজার ৪৬ কোটি ৯ লাখ টাকা, প্রকল্প ঋণ ২ হাজার ৯৮৮ কোটি ৯৫ লাখ টাকা ও সংস্থার নিজস্ব অর্থায়ন ৮১৬ কোটি ২৫ লাখ টাকা।

সভায় অনুমোদিত প্রকল্পসমূহ হলো-স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘আরবান ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার (ইউসিআরআইপি)’ ও ‘প্রবৃদ্ধি: স্থানীয় অর্থনৈতিক উন্নয়ন (এলইডি)’ (প্রথম সংশোধিত প্রস্তাবিত) প্রকল্প।

শিক্ষা মন্ত্রণালয়ের ‘কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন ৮টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের একাডেমিক ভবন নির্মাণ’ ও ‘১৫টি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের সক্ষমতা বাড়ানো’ এবং ‘তথ্যপ্রযুক্তির সহায়তায় শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে নির্বাচিত বেসরকারি কলেজসমূহের উন্নয়ন প্রকল্প (তৃতীয় সংশোধিত)’।

ধর্ম মন্ত্রণালয়ের ‘নৈতিকতা ও ধর্মীয় মূল্যবোধ উন্নয়নে মসজিদভিত্তিক শিশু ও গণশিক্ষা কার্যক্রম (অষ্টম পর্যায়)’ প্রকল্প।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ‘রিকভারি অ্যান্ড অ্যাডভান্সমেন্ট অব ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ): রিইন্টিগ্রেশন অব রিটার্নিং মাইগ্র্যান্টস (প্রথম সংশোধিত)’।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের ২টি প্রকল্প ‘গ্রিড পাওয়ার ইভাকুয়েশন সিস্টেম ডেভেলপমেন্ট ফর ওজোপাডিকো’ এবং ‘পাওয়ার ট্রান্সমিশন স্ট্রেংথেনিং অ্যান্ড ইন্টিগ্রেশন অব রিনিউয়েবল এনার্জি’।

এছাড়া সভায় ‘ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার পুনঃনির্মাণ (প্রথম সংশোধিত)’ প্রকল্পের মেয়াদ বাড়ানোর প্রস্তাব অনুমোদন করা হয়।

সভায় পরিকল্পনা উপদেষ্টা অনুমোদিত ৪টি প্রকল্প সম্পর্কে একনেক সদস্যদের অবহিত করা হয়। এগুলো হলো:

১. কক্সবাজার জেলায় শুঁতলি প্রক্রিয়াকরণ শিল্প স্থাপন (দ্বিতীয় সংশোধিত)।
২. সরকারের ভিডিও কনফারেন্সিং প্ল্যাটফর্ম শক্তিশালীকরণ (দ্বিতীয় সংশোধিত)।
৩. বগুড়া-রংপুর-সৈয়দপুর গ্যাস সঞ্চালন পাইপলাইন নির্মাণ (দ্বিতীয় সংশোধিত)।
৪. চট্টগ্রাম শহরের লালখান বাজার থেকে শাহ আমানত বিমানবন্দর পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ (দ্বিতীয় সংশোধিত) প্রকল্প।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status