ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির চার নেতা
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 24 May, 2025, 7:54 PM
সর্বশেষ আপডেট: Saturday, 24 May, 2025, 8:16 PM

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির চার নেতা

ড. ইউনূসের সঙ্গে বৈঠকে বিএনপির চার নেতা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপির চার নেতা।

শনিবার (২৪ মে) প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ফেসবুক পোস্টে এ তথ্য জানান।

বিএনপির প্রতিনিধিদলে রয়েছেন- স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমেদ।

এর আগে গতকাল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ অভিযোগ করেন যে, চার-পাঁচ দিন ধরে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের সময় চেয়েও সময় পাওয়া যায়নি। এরপর শুক্রবার রাতে জানা যায় প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের জন্য বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এদিকে বিএনপির সঙ্গে বৈঠকের পর প্রধান উপদেষ্টা বৈঠক করবেন জামায়াতে ইসলামীর সঙ্গে। পরে রাত সাড়ে ৮টায় বৈঠক করবেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির সঙ্গে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status