ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ১০ মে ২০২৬ ২৭ বৈশাখ ১৪৩৩
ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Friday, 23 May, 2025, 11:43 PM
সর্বশেষ আপডেট: Friday, 23 May, 2025, 11:44 PM

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

ভাণ্ডারিয়ায় পানিতে ডুবে স্কুল ছাত্রের মৃত্যু

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলার রাজপাশা গ্রামে শুক্রবার দুপুরে রাইহান ইসলাম রাজ (১০) নামের এক স্কুল ছাত্রের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। ছেলেটি স্থানীয় বাদল মেমোরিয়া ইন্টারন্যাশনাল স্কুলে ৪র্থ শ্রেণীর শিক্ষার্থী এবং বাকেরগঞ্জ উপজেলার দুদাল গ্রামের মো. আলীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মা-বাবার একমাত্র সন্তান রাজ নানা বাড়ীতে থেকে পড়া লেখা করত। বাবা মো. আলী এবং মা নূসরাত জাহান রাজধানীর একটি গার্মেন্টস এ চাকুরী করে। সাপ্তাহিক ছুটির দিনে গতকাল শুক্রবার ছেলেটি বাড়ীর আঙিনায় খেলাধুলা করছিল। নানি তাকে দেখতে না পেয়ে খোঁজা খুঁজির এক পর্যায়ে বাড়ীর কাছের একটি ডোবার কাছে তার জুতো দেখতে পান। পরে প্রতিবেশীর সহায়তায় ডোবা থেকে রাজকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। ছেলেটির নানি পারভীন বেগম জানান, রাজ সাঁতার কাটতে জানতো না। পা ফঁসকে ডোবায় পড়ে গিয়ে পানিতে ডুবে তার মৃত্যু হতে পারে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status