|
চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, ঘটনা কী?
নতুন সময় ডেস্ক
|
![]() চেন্নাইয়ের রাস্তায় প্রকাশ্যে ঘুরছেন শেখ হাসিনা, ঘটনা কী? এদিকে ঘটনাটির সত্যতা কতটুকু, তা ইতোমধ্যে যাচাই করে দেখেছে রিউমর স্ক্যানার। তাদের অনুসন্ধানে দেখা গেছে, চিকিৎসার জন্য ভারত সরকারের নিরাপত্তায় চেন্নাইয়ের মহাত্মা গান্ধী হাসপাতালে শেখ হাসিনার যাওয়ার দাবিটি সঠিক নয়। প্রকৃতপক্ষে, ২০১৬ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগদানের জন্য তার যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে পৌঁছানোর ভিডিওকে আলোচিত দাবিতে প্রচার করা হয়েছে। মূলত, ২০১৬ সালে কানাডা ও যুক্তরাষ্ট্রে ১১ দিনের রাষ্ট্রীয় সফরে গিয়েছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সফরে কানাডার মন্ট্রিলে পঞ্চম রিপ্লেনিশমেন্ট কনফারেন্স অব দ্য গ্লোবাল ফান্ড (জিএফ) এবং যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিয়েছিলেন তিনি। আলোচিত ভিডিওটি তিনি নিউ ইয়র্কে পৌঁছালে ধারণ করা হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
