|
নায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি, যা জানা গেল
নতুন সময় ডেস্ক
|
![]() নায়িকা মিষ্টি জান্নাতকে হত্যার হুমকি, যা জানা গেল তার ভাষ্যমতে, রোববার (১৮ মে) থেকে বিভিন্ন নম্বর থেকে তাকে মেসেজ ও কল করে চাঁদা চাওয়া হচ্ছে এবং মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে। নম্বরগুলো ব্লক করে দিলে অন্য নম্বর থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে। সামাজিক মাধ্যমে একটি পোস্ট দিয়ে তিনি বলেন, গতকাল থেকে বিভিন্ন নম্বর থেকে আমাকে মেসেজ করে, কল দিয়ে চাঁদা চাওয়া হচ্ছে। মেরে ফেলার হুমকিও দেওয়া হচ্ছে। আর ব্লক করে দিলে অন্য নম্বর থেকে মিথ্যা মামলার হুমকি দেওয়া হচ্ছে। মিষ্টি জান্নাত ঢাকাই চলচ্চিত্রের একজন চিত্রনায়িকা এবং পাশাপাশি পেশাদার দন্তচিকিৎসক। তিনি শিকদার মেডিকেল কলেজ থেকে ডেন্টাল বিষয়ে পড়াশোনা করেছেন এবং ২০১৯ সালে বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল থেকে রেজিস্ট্রেশন পেয়েছেন । ২০১৪ সালে ‘লাভ স্টেশন’ সিনেমার মাধ্যমে রুপালি পর্দার ক্যারিয়ার শুরু করেন মিষ্টি জান্নাত। এরপর নিয়মিত কাজ করেছেন সিনেমায়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
