|
কাপাসিয়ায় বিএনপির সভায় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার উপর হামলা
ফাহিম ফরহাদ, গাজীপুর
|
![]() কাপাসিয়ায় বিএনপির সভায় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার উপর হামলা জানা গেছে, কাপাসিয়ায় বিএনপির সভা চলাকালীন সময় প্রতিপক্ষ বিএনপির নেতাকর্মীদের হামলায় যমুনা টিভির ক্যামেরা পার্সনসহ অন্তত ১২ জন সাংবাদিক আহত হয়েছেন। শনিবার বেলা দুইটার দিকে জেলার কাপাসিয়া উপজেলার চাঁদপুর ইউনিয়নের চেরাগ আলী মোর এলাকায় এই ঘটনা ঘটে। গুরুতর আহত যমুনা টিভির ক্যামেরা পার্সন রকি হোসেন (২৬) কে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিকভাবে আহত অন্যান্যদের নাম জানা সম্ভব হয়নি। ![]() কাপাসিয়ায় বিএনপির সভায় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার উপর হামলা সূত্র জানায়, বেলা দেড়টার দিকে মতবিনিময় সভা শেষ হলে কাপাসিয়া থেকে ২০/২৫ টি মোটরসাইকেল যোগে গাজীপুর জেলা বিএনপির যুগ্ন আহবায়ক শাহ রিয়াজুল হান্নানের নাম ধরে স্লোগান দিয়ে বিএনপির নেতাকর্মীরা ঘটনাস্থলে এসে ব্যাপক ভাঙচুর চালায়। তারা চেয়ার টেবিল মাইক সাউন্ড বক্স এবং প্যান্ডেল গুঁড়িয়ে দেয়। এক পর্যায়ে তারা একটি কক্ষে বসে থাকা সাংবাদিকদের উপরে চড়াও হয় এবং হামলা চালায়। ![]() কাপাসিয়ায় বিএনপির সভায় সাংবাদিক ও গোয়েন্দা সংস্থার উপর হামলা এ ব্যাপারে গাজীপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য শাখাওয়াত হোসেন সেলিম জানান, আমরা শান্তিপূর্ণভাবে বিএনপির একটি মতবিনিময় সভা করছিলাম। সভা শেষ হয়ে যাওয়ার আধাঘন্টা পর কাপাসিয়া থেকে ২০-২৫ টি মোটরসাইকেল যোগে একদল নেতাকর্মী ওই সমাবেশ স্থলে এসে অতর্কিতভাবে হামলা চালায়। তারা প্যান্ডেল মাইক ও আসবাবপত্র ব্যাপক ভাঙচুর করে। একপর্যায়ে তারা সাংবাদিকদের উপর চড়াও হয়ে যমুনা টিভির ক্যামেরা পার্সন কে বেধরক মারধর করে আহত করে। তিনি এ ঘটনা নিয়ে দোষীদের শাস্তি ও বিচারের দাবি জানান। সত্যতা নিশ্চিত করে কাপাসিয়া থানার অফিসার ইন-চার্জ (ওসি) জয়নাল আবেদীন মন্ডল বলেন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
