ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ ১৫ শ্রাবণ ১৪৩৩
বাঘাইছড়িতে আবাসিক প্রকৌশলী অফিস ঘেরাও
রুপম চাকমা, বাঘাইছড়ি
প্রকাশ: Thursday, 30 July, 2026, 3:34 PM

বাঘাইছড়িতে আবাসিক প্রকৌশলী অফিস ঘেরাও

বাঘাইছড়িতে আবাসিক প্রকৌশলী অফিস ঘেরাও

রাঙ্গামাটির বাঘাইছড়িতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ ও হয়রানিমুক্ত সেবার দাবিতে বিদ্যুৎ অফিস ঘেরাও করেছেন স্থানীয় গ্রাহকরা।

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টার দিকে শতাধিক গ্রাহক বাঘাইছড়ি বিদ্যুৎ সরবরাহ কেন্দ্র ও আবাসিক প্রকৌশলীর কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

বিক্ষোভকারীরা অভিযোগ করেন, বাঘাইছড়ি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডে একটি বৈদ্যুতিক ট্রান্সফরমার প্রায় দুই মাস ধরে বিকল থাকায় এলাকাবাসী বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছেন। বিষয়টি নিয়ে একাধিকবার বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী শুগত চাকমার সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো কার্যকর সমাধান পাওয়া যায়নি।

তাদের আরও অভিযোগ, নতুন ট্রান্সফরমার সরবরাহের জন্য আবাসিক প্রকৌশলী ৮০ হাজার টাকা দাবি করেন। পরে এলাকাবাসী চাঁদা তুলে ২৫ হাজার টাকা দিলেও এখন পর্যন্ত বিদ্যুৎ সংযোগ চালু করা হয়নি। এ কারণে ক্ষুব্ধ গ্রাহকরা বিদ্যুৎ অফিস ঘেরাও করে প্রতিবাদ জানান।

এ সময় বিক্ষুব্ধ গ্রাহকরা আরও অভিযোগ করেন, আবাসিক প্রকৌশলী নিয়মিত অফিস করেন না, অনেক সময় ফোনও রিসিভ করেন না এবং মিটার রিডিং ছাড়াই বিদ্যুৎ বিল প্রস্তুত করা হয়, যার ফলে গ্রাহকরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন।

এ বিষয়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা বলেন, "আমাদের জনবল সংকটসহ বিভিন্ন সীমাবদ্ধতা রয়েছে। জেলা সদর থেকে নতুন ট্রান্সফরমার আনতে কিছু ব্যয় হয়। এছাড়া স্থানীয়দের মধ্যেও কিছু বিভাজন রয়েছে, যার কারণে সমস্যা সমাধানে জটিলতা তৈরি হয়েছে। তবে আগামী রোববারের মধ্যে সমস্যার সমাধানের সর্বোচ্চ চেষ্টা করা হবে।"

বিক্ষোভের একপর্যায়ে আবাসিক প্রকৌশলী শুগত চাকমা আগামী তিন দিনের মধ্যে সমস্যার সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দিলে পরিস্থিতি শান্ত হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status