ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Sunday, 18 May, 2025, 11:05 AM

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের সংঘর্ষ, নিহত ৫

মাঝ আকাশে দুই হেলিকপ্টারের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে ফিনল্যান্ডে। এতে প্রাণ হারিয়েছেন পাঁচজন আরোহী। 

স্থানীয় সময় শনিবার (১৭ মে) ফিনল্যান্ডের ইউরা বিমানবন্দরের কাছে এ দুর্ঘটনা ঘটে। খবর এএফপির। প্রতিবেদন অনুযায়ী, মাঝ আকাশে সংঘর্ষ হওয়ার পর বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায় হেলিকপ্টার দুটি। এতে দুটি হেলিকপ্টারে থাকা পাঁচজনই নিহত হয়েছেন। 

ফিনিশ গোয়েন্দা প্রধান পরিদর্শক জোহানেস সিরিলা শনিবার এক বিবৃতিতে জানান, দুর্ঘটনায় কবলিত হেলিকপ্টার দুটির একটিতে দুজন এবং অন্যটিতে তিনজন ছিলেন। বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে, ওই দুই হেলিকপ্টারে থাকা আরোহীরা সবাই ছিলেন ব্যবসায়ী।

ফিনিশ সংবাদপত্র ইলতালেহতি একজন প্রত্যক্ষদর্শীকে উদ্ধৃত করে জানিয়েছে, একটি হেলিকপ্টার অন্যটিকে ধাক্কা দিয়েছে এমনটি দেখেছেন তিনি।

ওই প্রত্যক্ষদর্শী জানান, সংঘর্ষের পর একটি হেলিকপ্টার খুব দ্রুত নিচে পড়ে যায় এবং এর কিছুক্ষণ পর অপর হেলিকপ্টারটিও ধীরে ধীরে নিচে পড়ে যায়। তবে সে সময় তিনি কোনো শব্দ শুনতে পাননি বলে জানিয়েছেন।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status