ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ৩ মে ২০২৬ ২০ বৈশাখ ১৪৩৩
আত্রাইয়ে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ৩জন গ্রেফতার ফেন্সিডিল উদ্ধার
কাজী আনিছুর রহমান,রাণীনগর
প্রকাশ: Wednesday, 14 May, 2025, 3:53 PM

আত্রাইয়ে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ৩জন গ্রেফতার ফেন্সিডিল উদ্ধার

আত্রাইয়ে র‌্যাব-পুলিশের পৃথক অভিযানে ৩জন গ্রেফতার ফেন্সিডিল উদ্ধার

নওগাঁর  আত্রাই থানাপুলিশ এবং র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের টহল দল পৃথক অভিযান চালিয়ে তিন জনকে গ্রেফতার করেছে। এসময় এক মাদক কারবারীর নিকট থেকে ১০বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। এঘটনায় থানায় মাদক মামলা রুজুর পর বুধবার তিন জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাবুদ্দীন জানান,র‌্যাব-৫,নাটোর ক্যাম্পের একটি টহল দল মঙ্গলবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাঙ্গাজাঙ্গাল এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ভাঙ্গাজাঙ্গাল স্ট্যান্ড এলাকা থেকে সবুজ আলী (৩২) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০বোতল ফেন্সিডিলসহ আটক করে। এঘটনায় রাতেই র‌্যাবের পক্ষ থেকে একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

এছাড়া থানাপুলিশ অভিযান চালিয়ে আদালতের গ্রেফতারী পরোয়ানা অনুযায়ী উপজেলার মনিয়ারী গ্রামের দবির আলীর ছেলে তুফান শেখ (২৬) এবং উপজেলার মহনঘোষ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে বিপুল ওরফে রকি (৩৮) কে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বুধবার আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status