ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
কাঠাল গাছ থেকে ব্যর্থ প্রেমিকের মরদেহ উদ্বার
ফাহিম ফরহাদ, গাজীপুর
প্রকাশ: Wednesday, 14 May, 2025, 1:21 PM

কাঠাল গাছ থেকে ব্যর্থ প্রেমিকের মরদেহ উদ্বার

কাঠাল গাছ থেকে ব্যর্থ প্রেমিকের মরদেহ উদ্বার

গাজীপুরের শ্রীপুরে ‘প্রেমে ব্যর্থ’ হয়ে মিঠুন (২০) নামের এক যুবক কাঁঠাল গাছের সঙ্গে ‘গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা’ করার খবর রটেছে।

বুধবার (১৪ মে) সকাল ৭টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের ছাতির বাজার এলাকায় নুরুল মিয়ার কাঁঠাল বাগান থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত মিঠুন ওই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের টেপিরবাড়ি (ছাতির বাজার) গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, মিঠুনের সঙ্গে একটি মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। প্রায় এক বছর আগে মেয়েটির অন্যত্র বিয়ে হয়ে যায়। এরপর থেকেই মিঠুন মানসিকভাবে ভেঙে পড়েন। এ নিয়ে তার পরিবারের সঙ্গে তার ঝামেলা চলছিল। বুধবার ভোরে কাঁঠাল বাগানে গলায় নেটের জাল পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন বলে প্রাথমিক জানা গেছে।

নিহতের দাদা জইনউদ্দিন বলেন, আমার নাতি মঙ্গলবার সন্ধ্যায় ভাত খেয়ে বাড়ি থেকে বের হয়। রাতে আর তার সঙ্গে কথা হয়নি। আমি দোকান চালাই, বাসায় ফিরতেও দেরি হয়। সে কেন আত্মহত্যা করেছে, সেটা সঠিকভাবে জানি না। তবে একটি মেয়েকে সে পছন্দ করত, এমনটা শুনেছিলেন তিনি।

নিহতের বাবা রিয়াজ উদ্দিন বলেন, গত রাতে বাড়ি থেকে খেয়ে বের হয়েছিল। ভোররাতে হঠাৎ লোকজনের চিৎকারে ঘুম ভাঙে। পরে জানতে পারি, বাড়ির পাশে একটি কাঁঠাল গাছে তার (সন্তানের) ঝুলন্ত মরদেহ দেখা গেছে।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার ভোর ৫টার দিকে কাঁঠাল বাগানে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ওই ব্যক্তির মরদেহ দেখতে পান স্থানীয়রা। পরে বিষয়টি থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে পুলিশ সকাল ৭টার দিকে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়।

শ্রীপুর থানার উপপরিদর্শক (এসআই) মাজহারুল ইসলাম বলেন, খবর পেয়ে কাঁঠাল গাছ থেকে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। আত্মহত্যার সঠিক কারণ এখনও জানা যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status