|
আজ থেকে নতুন দামে সোনা বিক্রি
নতুন সময় ডেস্ক
|
![]() আজ থেকে নতুন দামে সোনা বিক্রি গত সোমবার (১২ মে) রাতে দেওয়া এক বিজ্ঞপ্তির মাধ্যমে সোনার দাম কমিয়েছিল সংগঠনটি। ওইদিন স্বর্ণের ২২ ক্যারেটের এক ভরিতে ৩ হাজার ১৩৮ টাকা কমানো হয়েছিল। তবে, একদিন যেতেই মঙ্গলবার (১৩ মে) বিশ্ববাজারে সোনার দাম বেড়ে যাওয়ায় দেশের বাজারেও ধাতুটির দাম সমন্বয় করার জন্য দাম বাড়িয়েছে বাজুস। বুধবার (১৪ মে) বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার (পাকা সোনা) দাম বৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভরি প্রতি ১ হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে এই দাম বাড়ানো হয়েছে। নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ৫৬৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ৬৯ হাজার ১৮৬ টাকা। ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম এক হাজার ৫০৫ টাকা বাড়িয়ে এক লাখ ৬১ হাজার ৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এক হাজার ২৮৩ টাকা বাড়িয়ে নতুন দাম এক লাখ ৩৮ হাজার ৪২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম এক হাজার ৯৭ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে এক লাখ ১৪ হাজার ৪৩৬ টাকা। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
