|
বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন আ. লীগের গ্রেফতার ২
মোঃ ইব্রাহিম, সেনবাগ
|
![]() বিস্ফোরক মামলায় নিষিদ্ধ সংগঠন আ. লীগের গ্রেফতার ২ গ্রেফতারকৃত বেলাল হোসেন উপজেলা ৭নং মোহাম্মদপুর ইউপির দক্ষিন মোহাম্মদপুর ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি এবং ওই গ্রামের খালাসী বাড়ির মোহাম্মদ আলীর ছেলে ও আজিজুল হক প্রকাশ ইমন একই গ্রামের জহিরুল হক দুলালের ছেলে। সেনবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) এসএম মিজানুর রহমান জানান, বেলালের বিরুদ্ধে সেনবাগ থানায় বিস্ফোরক আইনে মামলা নং ৬ তারিখ ৯/৪/২০২৫ এবং ইমন ১৯০৮ সালের বিস্ফোরক উপাদানাবলি আইনের ৩/৪ সন্ধিগ্ধ আসামী। গ্রেফতারকৃত আসামিদেরকে মঙ্গলবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতে প্রেরণ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
