|
কাপাসিয়ায় জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
|
![]() কাপাসিয়ায় জুলাই গণঅভ্যুত্থান যোদ্ধাদের মাঝে অনুদানের চেক বিতরণ গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় কর্তৃক বাছাইকৃত জুলাই যোদ্ধা শহীদ পরিবারের সঞ্চয়পত্র এবং সি ক্যাটাগরির ১৮ জন জুলাই যোদ্ধাদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে। কাপাসিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে আনুষ্ঠানিক ভাবে উপস্থিত ১৫ জন যোদ্ধাদের মাঝে ১ লাখ টাকা করে চেক বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডাঃ তামান্না তাসনীম। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ হাবিবুর রহমান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ আশরাফ উল্লাহ, কাপাসিয়া প্রেসক্লাবের সভাপতি এফ এম কামাল হোসেন, কাপাসিয়া সেন্ট্রাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক ও জুলাই আন্দোলনের যোদ্ধা শামীমা চৌধুরী শিমু প্রমুখ। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে অভিযান, ২টি এস্কেভেটর অকেজো
প্রবাসীদের জন্য দেশে প্রথম অনলাইন গণশুনানি: চট্টগ্রামের ডিসি জাহিদের মাইলফলক উদ্যোগ
বেইলি ব্রিজের পাটাতন ধসে ট্রাক আটকা, বিচ্ছিন্ন দীঘিনালা–মাইনি সড়ক যোগাযোগ
দর্শনা প্রেসক্লাবে ঢুকে সাংবাদিককে মারধরে প্রতিবাদে দামুড়হুদা প্রেসক্লাবে প্রতিবাদ সভা
