|
বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নাছির কারাগারে
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() বিস্ফোরক ও চাঁদাবাজি মামলায় যুবলীগ নেতা নাছির কারাগারে যুবলীগ নেতা নাছির উদ্দিন হাওলাদার পিরোজপুর এলজিইডির হাজার হাজার কোটি টাকা লোপাটকারী আওয়ামী লীগ নেতা মহিউদ্দিন মহারাজ ও মিরাজুল ইসলামের অন্যতম সহযোগী হিসেবে পরিচিত। এদিকে নাছিরের গ্রেফতারের খবরে তার নিজ গ্রামে আনন্দ মিছিল ও মিস্টি বিতরণ করেছে সর্বস্তরের জনগণ। জানা গেছে, পিরোজপুর সদর থানায় গত ০৭ এপ্রিল পিরোজপুরে জেলা কৃষক লীগের সভাপতি ও দুর্গাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া মাঝিসহ ১০ জনের নামে হত্যার পরিকল্পনা, ঘর ভাঙচুর, লুটপাট, গুলিবর্ষন ও বোমা বিস্ফোরণ এবং চাঁদাবাজির অভিযোগে একটি মামলা দায়ের করা হয়। পিরোজপুর জেলা বিএনপির সাবেক সদস্য মো. জহিরুল ইসলাম কলিম বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় চাঁন মিয়া মাঝি ছাড়াও মুরাদ হোসেন মাঝি, মো. নাসির উদ্দিন হাওলাদার, হারুনার রশিদ বাদশা, মো. মাসুদ মাঝি, রশিদ শাহরিয়ার মাঝি, লোকমান হোসেন হাওলাদার, মহিউদ্দিন হাওলাদার ঝন্টু, সামশুদ্দিন কালু, মো. সাখাওয়াত হোসেন মল্লিকসহ অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করা হয়েছে। এবিষয়ে যাত্রাবাড়ী থানার সাব ইন্সপেক্টর ইফাদ বাবু জানান, পিরোজপুর সদর থানার ওসি মো. রবিউল ইসলামের একটি রিকুইজিশনে ভিত্তিতে রবিবার ( ১১ মে) ভাংগা প্রেস এলাকা থেকে মামলার ০২ নং আসামি নাছিরকে ০৪.৩০ মিনিটে গ্রেফতার করা হয়। বিষয়টি নিশ্চিত করে পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল ইসলাম বলেন, বিস্ফোরক ও চাঁদাবাজি মামলার দুই নম্বর আসামি যুবলীগ নেতা নাছির উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (১২ মে) পিরোজপুর আদালতে পাঠানোর পরে আদালত আসামিকে কারাগারে প্রেরণ করেন। এদিকে যুবলীগ নেতা নাছির সোমবার পিরোজপুর আদালত এলাকায় বিক্ষুব্ধ জনতার হামলার স্বীকার হন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
জুলাই শহীদদের স্বপ্ন বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতাদের
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
