|
কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাব: শবনম ফারিয়া
নতুন সময় ডেস্ক
|
![]() কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে ঘুরতে যাব: শবনম ফারিয়া তবে এবার শবনম ফারিয়া তার ভক্ত-অনুরাগীদের শোনালেন এক আফসোসের গল্প। কারণ এক বন্ধুর বিদায় দিতে যাচ্ছেন তিনি এবার। তাই তো নানা স্মৃতিচারণের সঙ্গে করলেন খানিকটা আফসোসও। গতকাল সামাজিক মাধ্যম ফেসবুকে একটি পোস্টে তার বান্ধুর সঙ্গে বেশ কিছু ছবি শেয়ার করে নেন শবনম ফারিয়া। ছবির পাশাপাশি তিনি লিখেছেন—কথা ছিল তাকে নিয়ে ম্যাচিং শাড়ি পরে পহেলা বৈশাখে ঘুরতে যাব। সময়, সুযোগ, ড্রাইভার আর ট্রাফিকের কারণে এখনো তা হয়ে ওঠেনি। এর মধ্যে সে অভিমান নিয়ে স্ট্যাটাসও দিয়ে ফেলেছে। তিনি আরও লিখেছেন, যদিও এর মাঝে দুবার তার বাসায় গিয়েছিলাম। একবার বাইরেও গেছি, কিন্তু শাড়ি পরে তো বের হইনি। সেই অভিমান তার এখনো কমেনি। শবনম ফারিয়া বলেন, আজকের একটা সন্ধ্যা আমার প্রিয় মানুষগুলোর সাথে। অভিনেত্রী বলেন, বেনজির সামনের মাসেই চলে যাবে, তখন এই ছবিগুলো দেখেই মন খারাপ হবে জানি, যখন ও দেশে থাকে, মনে হয় আছেই তো, দেখা হবে কিন্তু যখন চলে যায় মনে হয়— ইস! আরেকটু সময় যদি কাটাতে পারতাম। তিনি বলেন, এই আফসোস কোনো দিন শেষ হবে না জানি। এইটাও জানি, এটাই জীবন— এটাই এডাল্টহুড! |
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে আলফাডাঙ্গা প্রেসক্লাবের নির্বাচন সম্পন্ন: সভাপতি আচ্চু, সাধারণ সম্পাদক তামিম
সশস্ত্র সংঘাত ও লাগাতার অবরোধে বিপর্যস্ত সাজেক বাড়ছে জনদুর্ভোগ
ভূরুঙ্গামারীতে ব্র্যাকের যৌথ স্বাস্থ্যসেবা ক্যাম্প, বিনা মূল্যে মিলেছে নানা সেবা
ফুলবাড়ীতে ১০১ পিস ইয়াবাসহ ফল ব্যবসায়ী লুৎফর গ্রেপ্তার
