ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর গনসংযোগ
মোঃ মোজাম্মেল হোসেন, কাপাসিয়া
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 8:06 PM

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর গনসংযোগ

কাপাসিয়ায় জামায়াতে ইসলামীর গনসংযোগ

২৮ এপ্রিল মঙ্গলবার সকালে টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ে জামাত নেতৃবৃন্দের অংশগ্রহণে কার্যক্রম শুরু করেন।
১১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত দেশ ব্যাপি চলছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর গনসংযোগ ও দাওয়াতি কার্যক্রমের অংশ হিসেবে গাজীপুরের কাপাসিয়া উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানে দাওয়াত প্রদান করেন।

কার্যক্রমের শুরুতে টোক ইউনিয়নের টোক রণেন্দ্র উচ্চ বিদ্যালয়ের উপস্থিত সকল শিক্ষককে ইসলামের আদর্শ বাস্তবায়ন করতে নিজেকে ইসলামী মূল্যবোধে তৈরি করতে আহ্বান জানান।

শরীফ মমতাজ উদ্দিন আহমেদ ডিগ্রি কলেজে উপস্থিত হয়ে সকলের সাথে জামায়াতে ইসলামের কর্ম পদ্ধতি উল্লেখ করে শিক্ষকদের কে জামায়াতে ইসলামী সম্পর্কে জানার আহ্বান করেন ইউনিয়ন জামায়াতের আমির মাওলানা এএইচএম জিয়াউর রহমান।

জিয়াউর রহমান আরো বলেন, জামাতে ইসলাম প্রতিষ্ঠার পর থেকে এদেশের মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে মানুষের মধ্যে ভেদাভেদ দূর করতে এবং নারীর অধিকার সংরক্ষণ করতে সর্বদা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, জামাতে ইসলাম কখনো ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করে না জামাতে ইসলাম দেশে ইসলাম প্রতিষ্ঠার রাজনীতি করে। ইউনিয়নের সকল শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত সকল শিক্ষককে বাংলাদেশ জামায়াতে ইসলামীর দাওয়াত পৌঁছে দেন। 

ইউনিয়ন অর্থ সম্পাদক আক্তার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, জামায়াতে ইসলামীর ইউনিয়ন সভাপতি মাওলানা এ এইচ এম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন, অর্থসম্পদ আক্তার হোসেন, প্রচার সম্পাদক মজিবুর রহমান, ওলামা পরিষদের সভাপতি মাওলানা নাছির উদ্দিন, অধ্যাপক এনামুল হক,১নং ওয়ার্ড সভাপতি আতিকুল ইসলাম, ৪নং ওয়ার্ড সভাপতি আকরাম হোসেন, ছাত্রশিবিরের থানা বাইতুল মাল সম্পাদক শাখাওয়াত হোসেন, তানভীর আহমেদ, নাহিদ
প্রমুখ।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status