ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৯ মে ২০২৬ ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড'র দিনব্যাপী কর্মসূচি
এফ কে আশিক, ভূরুঙ্গামারী
প্রকাশ: Tuesday, 29 April, 2025, 8:02 PM

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড'র দিনব্যাপী কর্মসূচি

ভূরুঙ্গামারীতে বাল্যবিয়ে বন্ধে চাইল্ড নট ব্রাইড'র দিনব্যাপী কর্মসূচি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ''করব না আর বাল্যবিয়ে চলবো এবার স্বপ্ন নিয়ে'' এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাল্যবিবাহের ঝুঁকি, জোরপূর্বক বিবাহ এবং বাল্যবিবাহের প্রভাব কমানো, বিবাহ নিবন্ধন ও ইতিবাচক অভিভাবকত্ব বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে দিনব্যাপী কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৯ এপ্রিল) আন্ধারীঝাড় আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার আয়োজনে এমজেএসকেএস ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ‘চাইল্ড নট ব্রাইড’ (সিএনবি) প্রকল্পের সহযেগিতায় আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয় মাঠে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার সভাপতি আসাদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাবেদ আলী মন্ডল চেয়ারম্যান ৭ নং আন্ধারীঝার ইউনিয়ন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আব্দুল মান্নান মন্ডল প্রধান শিক্ষক আন্ধারীঝাড় আলহাজ্ব মাহমুদ আলী দ্বি মূখী উচ্চ বিদ্যালয়, খাইরুল ইসলাম প্রধান শিক্ষক হাঁসমারীর পাড় মাধ্যমিক বিদ্যালয়, এফ কে আশিক সিনিয়র সহ সভাপতি উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী, খালিদ সাইফুল্লাহ্ ফিল্ড ফ্যাসিলিটেটর, আরিফুল ইসলাম সভাপতি উপজেলা ইয়ুথ প্লাটফ্রম ভূরুঙ্গামারী।

এ সময় সহকারী শিক্ষক আইয়ুব আলী, আন্ধারীঝার ইউপি সচিব মালেকুল ইসলাম, ভূরুঙ্গামারী যুব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক বেলাল হোসেন ও আলোর শিখা যুব উন্নয়ন সংস্থার  সাধারণ সম্পাদক বিলকিস খাতুন সহ ও সংগঠনটির অন্যান্ন সদস্যগণ উপস্থিত ছিলেন।

সহকারী শিক্ষক মোজাদুল ইসলাম ও ফিল্ড ফ্যাসিলিটেটর শফিকুল ইসলামের পরিচালনায় দিন ব্যাপী বিভিন্ন ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।
পরে আলোচনা সভা, পুরষ্কার বিতরণ, বাল্যবিবাহ প্রতিরোধে সচেতনতামূলক বিশেষ নাটিকা উপস্থাপন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে অনুষ্ঠানটির সমাপ্তি হয়।এতে অভিভাবক সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status