|
এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ
নতুন সময় প্রতিবেদক
|
![]() এসআই নিয়োগের ফলাফল প্রকাশ, ৫৯৯ জনকে প্রাথমিক সুপারিশ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) নিয়োগ-২০২৫ এ নিয়োগের লক্ষ্যে লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষা এবং বুদ্ধিমত্তা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে প্রাথমিকভাবে সুপারিশকৃত প্রার্থীদের রোল নম্বর প্রকাশ করা হল। প্রকাশিত ফলাফলে দেখা যায়, এ বছর মোট ৫৯৯ জনকে প্রাথমিকভাবে সুপারিশ করা হয়েছে। তাদের মধ্যে মেধাভিত্তিক ৫৬৬ জনকে, মুক্তিযোদ্ধা কোটায় ৩০ জনকে, ক্ষুদ্র-নৃগোষ্ঠী কোটায় ২ জনকে এবং শারীরিক প্রতিবন্ধী কোটায় ১ জনকে সুপারিশ করা হয়েছে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
