ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
ঠাকুরগাঁও পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু!
মোঃ মামুন অর-রশীদ, ঠাকুরগাঁও
প্রকাশ: Saturday, 26 April, 2025, 9:53 PM

ঠাকুরগাঁও পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু!

ঠাকুরগাঁও পানিতে ডুবে দুইটি শিশুর মৃত্যু!

ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। 
শনিবার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার বকুয়া ইউনিয়নের কিসমত ভৈষা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু হলো— আব্দুল হাকিমের মেয়ে তাজরিন (১১) ও মো. জহুরুল হক মেয়ে জান্নাতুন (৯)। তারা দুজনই একই গ্রামের বাসিন্দা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টা থেকে আড়াইটার মধ্যে যে কোনো সময়ে বাড়ির পাশে একটি পুকুরে গোসল করতে নামে শিশু দুটি। সাঁতার জানত না তারা। গোসলের একপর্যায়ে পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুজনকেই মৃত ঘোষণা করেন।

এ বিষয়ে হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মন্ডল বলেন, ‘দুই শিশুর মৃত্যুর ঘটনাটি ঘটে আজকে দুপুরে। স্থানীয়ভাবে জানা গেছে, তারা সাঁতার জানত না। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status