পটুয়াখালীতে যৌথ অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার পিস রেণু জব্দ !
মু. জিল্লুর রহমান জুয়েল
প্রকাশ: Saturday, 26 April, 2025, 9:52 PM
পটুয়াখালীতে যৌথ অভিযানে ৪ লক্ষ ৪০ হাজার পিস রেণু জব্দ !
গোপন সংবাদের ভিত্তিতে শনিবার ২৬ এপ্রিল শনিবার ভোর ৫ টায় কোস্ট গার্ড স্টেশন ও মৎস্য অধিদপ্তরের যৌথ অভিযানে পটুয়াখালী ব্রিজ টোল প্লাজা সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় ডলফিন পরিবহনের একটি বাসে তল্লাশি করে ৪ লক্ষ ৪০ হাজার পিস অবৈধ গলদা চিংড়ির রেণু জব্দ করা হয়।
পরে জব্দকৃত রেণু পটুয়াখালী সদর মেরিন ফিশারি কর্মকর্তার উপস্থিতিতে লাউকাঠি নদীতে অবমুক্ত করা হয় এবং আটককৃত বাস ও চালককে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানান।