ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
রোববার ২৬ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা
মহিউদ্দিন সাগর, চট্টগ্রাম
প্রকাশ: Saturday, 26 April, 2025, 8:56 PM

টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের মেধাবৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা

চট্টগ্রাম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন কর্তৃক আয়োজিত এস কে এস মেধাবৃত্তি পরীক্ষা ২০২৪ এর উত্তীর্ণ শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এসোসিয়েশনের তত্ত্বাবধানে চট্টগ্রাম নগরীর ৬৫ টি বেসরকারি স্কুলের ২০০০ শিক্ষার্থী এই মেধা বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। 

এর মধ্যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ৩০০ জন উত্তীর্ণ শিক্ষার্থীদের এ সংবর্ধনা দেয়া হয়। শনিবার ২৬ এপ্রিল বন্দর নগরীর বায়েজিদ থানাধীন ওয়াজেদিয়া এলাকার একটি কমিউনিটি সেন্টারে বর্ণাঢ্য এই আয়োজনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ প্রফেসর এ কে ফজলুল হক। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম ড্রাইডক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্জিনিয়ার এইচ এ শফিক উল্লাহ। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য রাখেন এটিএন নিউজ এর চট্টগ্রাম বিভাগীয় ব্যুরো প্রধান ও হেড অব নিউজ এস এম আকাশ। সম্মানিত অতিথি ছিলেন একে খান গ্রুপের সিইও আলহাজ্ব একেএম মাহমুদুর রহমান। 

চট্টগ্রাম টিচার্স ওয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি শেখ জসিম উদ্দিনের সভাপতিত্বে ও গার্ডেন ভিউ ন্যাশনাল একাডেমির ব্যবস্থাপনা পরিচালক মুকিম বিল্যাহ এর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহ সভাপতি হারিছ মিয়া নাসরিন সুলতানা মো: শফিকুল ইসলাম মোজাম্মেল হোসাইন প্রিয়াঙ্কা চৌধুরী। 

সাধারণ সম্পাদক আব্বাস উদ্দিন সহ সাধারণ সম্পাদক রাশেদা নূর অর্থ সম্পাদক রুস্তম আলী সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাসান সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আগত শত শত শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিতি ছিলেন। 

বক্তারা বলেন শিক্ষার্থীদের সংবর্ধনা উৎসাহ ও প্রেরণার মধ্য দিয়ে সজিব রাখতে হবে। স্কুল কলেজের পাঠ্যপুস্তকের পাশাপাশি নৈতিক শিক্ষা দানের উপর গুরুত্ব আরোপ করেন আলোচকেরা।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status