|
হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তুরাগের আক্কাছ মেম্বার
ফাহিম ফরহাদ
|
![]() হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তুরাগের আক্কাছ মেম্বার আগামী কাল বুধবার (২৩এপ্রিল) বেলা ১২টায় কামারপাড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে মরহুমের জানাযা নামাজ অনুষ্ঠিত হবার কথা জানান বড় ছেলে হাজ্বী জহিরুল ইসলাম। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯৫বছর। তিনি স্থানীয় কামারপাড়া পুরাতন বাজার এলাকার স্থানীয় সম্ভ্রান্ত পরিবারের একজন জ্ঞানী-গুণী সদস্য ছিলেন। ইহ-জগতে তিনি তিন ছেলে ও এক মেয়েকে নিয়ে পুরাতন বাজার এলাকার নিজ বাসগৃহে কাটিয়েছেন জীবণের শেষঅবদি। এছারা তিনি সন্তানদের ছারাও পার্থিব জীবণে পরিবারের অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তিনি দীর্ঘদিন যাবত হৃদযন্ত্র ও ফুসফুসজনিত রোগসহ বার্ধক্যজনিত নানা রোগে আক্রান্ত হয়ে পর্যায়ক্রমে চিকিৎসা গ্রহণ করে আসছিলেন। চিকিৎসকের পরামর্শেই তাকে সবশেষ গত শুক্রবার (১৮এপ্রিল) রাতে রাজধানীর তুরাগ থানার ইস্ট-ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে চিকিৎসক পরিবারের স্বজনদের হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরামর্শ অনুসরণ করে তাকে হাসপাতালের তৃতীয় তলায় নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে ভর্তি করার সিদ্ধান্ত গ্রহণ করেন পরিবারের স্বজনেরা। সেই থেকে দীর্ঘ প্রায় ৫দিন যাবত তিনি মৃত্যু-শয্যায় কৃত্রিম পন্থা অবলম্বনে পাঞ্জা নড়ে মঙ্গলবার রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এ বিষয়ে সন্তানরা (জহির, সেকান্দার, শফিক) বলেন পিতার মৃত্যুতে সকলের নিকট পিতার হয়ে তার ভূল ত্রুটির জন্যে ক্ষমা প্রার্থনা করি। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক জানান কয়েকদিন ভর্তি থাকার পর আজ রাত ৮টায় তিনি ইন্তেকাল করেন। তাঁর তিন ছেলে সন্তানেরা বলেন, কারো কোন দেনা পাওনা থাকলে কামারপাড়া পুরাতন বাজারের আক্কাছ মেম্বার ও তার তিন সন্তানেদের নিজ বাসগৃহে যেনো যোগাযোগ করেন। সন্তানেরা সে বার্তা প্রদান করেন স্থানীয় ও হাসপাতালে ভিড় করা ভক্তবৃন্দদের উদ্দেশ্যে। সবশেষ সন্তানেরা পিতার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া প্রত্যাশা করেন সকলের নিকট। বর্ণাঢ্য রাজনৈতিক, সামাজিক ও পারিবারিক জীবণে তিনি অসংখ্য গুণগ্রাহী শুভাকাঙ্খী ও ভক্তবৃন্দের হৃদয় শিক্ত অস্রুজলে শিক্ত করে চির বিদায়ে এলাকায় নেমে এসেছে শোকের ছাঁয়া। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) দুপুর ১২টায় কামারপাড়া স্কুল এ্যান্ড কলেজ মাঠে তার জানাযা নামাজ শেষে, স্থানীয় খায়েরটেক গোরস্থানে পারিবারিক সিদ্ধান্ত মোতাবেক তাঁর নিথর দেহ চির নিদ্রায় সমাহিত করার কথা রয়েছে জানানো হয়। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
