|
বনি-কৌশানীর বিয়ের গুঞ্জন
নতুন সময় ডেস্ক
|
![]() বনি-কৌশানীর বিয়ের গুঞ্জন তবে বনি এই খবর একেবারেই উড়িয়ে দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘বিয়ের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। আমাকে প্রশ্ন করা হয়েছিল কবে বিয়ে করছি, আমি বলেছিলাম এই বছর সম্ভব নয়। আমাদের দু’জনের কাজের চাপ রয়েছে। তাছাড়া আমি সদ্য নতুন ফ্ল্যাট বুক করেছি, সেটি পুরোপুরি রেডি না হওয়া পর্যন্ত বিয়ে হবে না।’ তার মতে, এই বক্তব্য থেকেই বিয়ের গুঞ্জন ছড়িয়েছে, অথচ তাদের মধ্যে এখনো বিয়ে নিয়ে কোনো আলোচনাই হয়নি। এদিকে কৌশানীর ক্যারিয়ার এই মুহূর্তে তুঙ্গে। ‘আবার প্রলয়’, ‘বহুরূপী’ এবং ‘কিলবিল সোসাইটি’-র মতো প্রজেক্টে কাজ করে তিনি যেমন দর্শকদের মন জিতেছেন, তেমনই তার ছবির গানগুলো সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ট্রেন্ড করছে। বনি নিজেও একাধিক প্রজেক্টে যুক্ত, যদিও কৌশানীর তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছেন বলেই মনে করছেন অনেকে। এই নিয়েই নেট দুনিয়ায় কিছু সমালোচনার মুখে পড়েছেন বনি। অনেকেই দাবি করছেন, তিনি নাকি কৌশানীর সাফল্যে হিংসা করেন। এই প্রসঙ্গে বনি বলেন, ‘এটা নিয়ে আমি শুধু হাসতেই পারি। দ্বিতীয় সুযোগ সবাই ডিজার্ভ করে। কৌশানী সেই সুযোগ কাজে লাগিয়ে নিজেকে প্রমাণ করেছে- এটাই বড় কথা। ওর খারাপ সময়ে পাশে ছিলাম, ভালো সময়ে কেন থাকব না? কারা এসব ভাবছে জানি না, তবে যদি কেউ এসব বলে কিছুটা ভিউ পায়, তাতে তাদের আপত্তি নেই।’ |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
শফিকুল ইসলাম বেবুকে সদস্য সচিব করে কুড়িগ্রাম জেলা ক্রিড়া সংস্থার ৭ সদস্য বিশিষ্ট এডহক কমিটি গঠিত
দেশ বদলায়, মানুষ বদলায়,তবুও বদলায় না ৮০-তে পা রাখা ছাহেরা বেগমের দুঃখভাগ্য
শেরপুরে গণমাধ্যম সপ্তাহে ১৪ দফা দাবি বাস্তবায়নের দাবিতে র্যালি ও আলোচনা সভা
ফুলবাড়ীতে উন্নত ভুট্টা বীজে বাম্পার ফলন কৃষকের মুখে হাসি
