ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ান'র
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 April, 2025, 5:41 PM

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ান'র

বছরের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি গার্ডিয়ান'র

২০২৫ সালের প্রথম প্রান্তিকে ১২৯ কোটি টাকার বীমা দাবি নিষ্পত্তি করেছে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। এর মধ্যে মৃত্যু বীমা দাবির পরিমাণ ছিল ৭৭ কোটি, স্বাস্থ্য-সম্পর্কিত বীমা দাবি ৩৯ কোটি এবং পলিসির মেয়াদপূর্তি ও অন্যান্য দাবির পরিমাণ ছিল ১৩ কোটি টাকা।  

দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করা গার্ডিয়ান এর অন্যতম লক্ষ্য; আর এ লক্ষ্যপূরণে ৯৫ ভাগ বীমা দাবিই মাত্র ৩ (তিন) কর্মদিবসের মধ্যে নিষ্পত্তি করা হয়েছে। এছাড়াও, তারা ৪৫০-টিরও বেশি দেশী ও বিদেশি প্রতিষ্ঠানের কর্মীদের জন্য বীমা সেবা নিশ্চিত করছে। এ বছরের প্রথম প্রান্তিকে দেশের শীর্ষস্থানীয় টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রবি সহ আরও অনেক স্বনামধন্য  প্রতিষ্ঠান গার্ডিয়ান এর বীমা সেবার আওতায় এসেছে। একইসাথে, দেশের ১ কোটি ২৬ লাখেরও বেশি মানুষকে বীমার আওতায় এনেছে প্রতিষ্ঠানটি এবং এই সংখ্যা আরও বাড়ানোর জন্য তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

এ বিষয়ে গার্ডিয়ান – এর অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর ও চিফ এক্সিকিউটিভ অফিসার (ভারপ্রাপ্ত) শেখ রকিবুল করিম, এফসিএ বলেন, “বীমা সেবাকে সবার জন্য সহজলভ্য করতে কাজ করে যাচ্ছি আমরা। এ খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে গ্রাহকের আস্থা অর্জন করাই আমাদের লক্ষ্য। দ্রুত বীমা দাবি নিষ্পত্তি করার প্রতিশ্রুতি অর্জন করার লক্ষ্যে আমরা মাত্র তিন কার্য দিবসের মধ্যে বীমা দাবি পরিশোধ করে আসছি।

উল্লেখ্য, গার্ডিয়ান এর হেল্পলাইন (১৬৬২২) এর মাধ্যমে সপ্তাহের প্রতিদিন ২৪ ঘণ্টা নিরবচ্ছিন্ন সেবা পাচ্ছে গ্রাহকেরা। এছাড়াও, গ্রাহকের প্রয়োজনের কথা ভেবে গার্ডিয়ান নিয়ে এসেছে চ্যাটবট, টেলিমেডিসিন সহ আরও অন্যান্য সেবা। 

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status