ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ৭ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
মাধবপুরে গাভী পালনে দক্ষতা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন
আনিসুর রহমান, মাধবপুর
প্রকাশ: Tuesday, 22 April, 2025, 5:40 PM

মাধবপুরে গাভী পালনে দক্ষতা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

মাধবপুরে গাভী পালনে দক্ষতা উন্নয়নে রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন

হবিগঞ্জের মাধবপুরে সমবায় অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দুগ্ধ ঘাটতি উপজেলায় দুগ্ধ সমবায়ের কার্যক্রম সম্প্রসারণ প্রকল্প এর আওতায় দক্ষতা উন্নয়ন ( গাভী পালন) রিফ্রেশার্স প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার ( ২২ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা সমবায় কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে  দুই দিন ব্যাপী এই প্রশিক্ষণ কোর্স উদ্বোধন করা হয়। উপজেলা সমবায় অফিসার মো: ইসমাইল তালুকদার রাহি'র সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: জাহিদ বিন কাশেম। বক্তব্য রাখেন মাধবপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ও মাধবপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক আলাউদ্দিন আল রনি, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী প্রমূখ। উক্ত প্রশিক্ষণ কোর্সে ৮ নং বুল্লা, ২ নং চৌমুহনী ও ১ নং ধর্মঘর ইউনিয়ন দুগ্ধ সমবায় সমিতি লিমিটেড এর ৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রথম দিনে প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প পরিচালক ও যুগ্ম নিবন্ধক সমবায় অধিদপ্তর ঢাকা তোফায়েল আহম্মদ,  উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status