ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ৮ মে ২০২৬ ২৪ বৈশাখ ১৪৩৩
সম্পর্ক জোরদার করতে সৌদি আরব গেলেন মোদী
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Tuesday, 22 April, 2025, 5:24 PM

সম্পর্ক জোরদার করতে সৌদি আরব গেলেন মোদী

সম্পর্ক জোরদার করতে সৌদি আরব গেলেন মোদী

সম্পর্ক জোরদার করতে সৌদি আরব সফরে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মঙ্গলবার (২২ এপ্রিল) জেদ্দায় পৌঁছেছেন তিনি। ভারতের প্রধানমন্ত্রী হিসেবে তেলসমৃদ্ধ উপসাগরীয় দেশটিতে এটি তার তৃতীয় সফর।

ভারতে মার্কিন ভাইস-প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সঙ্গে উচ্চ পর্যায়ের আলোচনার একদিন পর এই সফর করলেন মোদী। নয়াদিল্লি ওয়াশিংটনের সঙ্গে একটি বাণিজ্য চুক্তি সই ও শুল্ক আরোপ বন্ধ করার চেষ্টা করছে।

এর আগে এক বিবৃবিতে মোদী জানিয়েছেন, সৌদি আরবের সঙ্গে দীর্ঘ ও ঐতিহাসিক সম্পর্ককে গভীরভাবে মূল্য দেয় ভারত, যা সাম্প্রতিক বছরগুলোতে কৌশলগত গভীরতা ও গতি অর্জন করেছে। বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতে তেলের প্রধান সরবরাহকারী দেশ হলো সৌদি আরব।

ভারতের দ্রুত ক্রমবর্ধনশীল অর্থনীতি পেট্রোলিয়াম আমদানির ওপর ব্যাপকভাবে নির্ভরশীল, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সৌদি আরব তৃতীয় বৃহত্তম সরবরাহকারী হিসেবে স্থান পেয়েছে।

উপসাগরীয় দেশটিতে দুই মিলিয়নেরও বেশি ভারতীয় নাগরিক বাস করছেন। যারা দীর্ঘদিন ধরে সৌদির শ্রমবাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছেন। প্রতি বছর বিলিয়ন বিলিয়ন ডলার রেমিট্যান্স দেশে পাঠাচ্ছেন।

দুই দিনের এই সফরে মোদী ভারতীয় সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে দেখা করবেন বলেও জানা গেছে। ট্রাম্প আগামী মাসে সৌদি আরব সফরের ঘোষণা দিয়েছেন, যা তার দ্বিতীয় মেয়াদের প্রথম বিদেশ সফর হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status