ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের সুপেয় পানি বিতরনে ছাত্রশিবির
মো. বাচ্চু, রাঙ্গাবালী
প্রকাশ: Thursday, 10 April, 2025, 8:57 PM

রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের সুপেয় পানি বিতরনে ছাত্রশিবির

রাঙ্গাবালীতে এসএসসি পরীক্ষার্থীদের সুপেয় পানি বিতরনে ছাত্রশিবির

পটুয়াখালীর রাঙ্গাবালীতে তীব্র তাপদাহে এসএসসি পরীক্ষার্থীদের মাঝে সুপেয় পানি বিতরণ করেছেন রাঙ্গাবালী উপজেলা ইসলামী ছাত্রশিবির।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলা ছাত্রশিবিরের সভাপতি মোহাম্মদ আব্দুর রহিমের নেতৃত্বে উপজেলা ইসলামী ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ছাত্রশিবিরের নিয়ে উপজেলা সদরের প্রাণকেন্দ্র বাহেরচরে অবস্থিত রাঙ্গাবালী মডেল মাধ্যমিক বিদ্যালয় ও হালিমা খাতুন মহিলা কলেজের পরীক্ষা কেন্দ্রে সুপেয় পানি বিতরণ করা হয়।

ছাত্রশিবিরের এমন উদ্যোগকে প্রশংসা ও সাধুবাদ জানিয়ে এক স্কুল শিক্ষক বলেন, প্রচন্ড তাপদাহে শিক্ষার্থীদের শরীর ঘেমে লবনাক্ত পানি বের হওয়ার কারনে ক্লান্তিবোধ করছে,এসময় শিবিরের নেতা কর্মীরা পানি পান করিয়ে তাদের তৃষ্ণা মেটালেন। এটি একটি প্রশংনীয় ও মানবিক কাজ।

সুপেয় পানি বিতরণের বিষয়ে ছাত্র নেতা আব্দুর রহিম গণমাধ্যমকর্মীদের জানান, তীব্র গরমে এসএসসি পরীক্ষার্থীদের তৃষ্ণা মেটাতেই এই আয়োজন। যতদিন গরম থাকবে ততদিনই এই কার্যক্রম চলবে,ইনশাআল্লাহ। এসময় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির রাঙ্গাবালী 

উপজেলা শাখার সেক্রেটরী হাসিবুর রহমান,সাবেক সেক্রেটারি নাঈম ইসলাম কাউসার, বায়তুল মাল সম্পাদক ইব্রাহিম খলিল ইমন,অফিস সম্পাদক মেহেদী হাসানসহ উপজেলা ছাত্রশিবিরের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলগণ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status