ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৪ বৈশাখ ১৪৩৩
ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হল আলু
মুস্তাক আহমেদ, পঞ্চগড়
প্রকাশ: Thursday, 10 April, 2025, 8:54 PM

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হল আলু

ভারতের ট্রান্সশিপমেন্ট বাতিলে প্রভাব পড়েনি বাংলাবান্ধা স্থলবন্দরে , নেপালে রপ্তানি হল আলু

ভারত সরকার  বাংলাদেশের মধ্যে তৃতীয়কোন দেশের   ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করলেও কোন প্রভাব পড়েনি চতুর্দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরে। বৃহস্পতিবার সকাল থেকেই বন্দরটি দিয়ে ভারত, নেপাল ও ভুটানের মধ্যে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ।

বন্দরটি দিয়ে নেপালে নিয়মিত আলুর রপ্তানীর ধারাবাহিকতায় বৃহস্পতিবারেও ১৪৭ মেট্রিক টন আলু রপ্তানী হয়েছে।   এখন পর্যন্ত এ মৌসুমে মোট ৩৪০২ মেট্রিক টন আলু নেপালে রপ্তানী হলো।

বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সঙ্গনিরোধ কেন্দ্রের কোয়ারেন্টিন ইন্সপেক্টর উজ্জ্বল হোসেন বলেন, বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে।  ট্রান্সশিপমেন্টেএর কোন প্রভাব পড়েনি এই বন্দরে। 

বাংলাবান্ধা স্থলবন্দর কর্তৃপক্ষ জানায়, ট্রান্সশিপমেন্ট সুবিধা বন্ধের জন্য ভারতের অর্থ মন্ত্রণালয় একটি চিঠি ইস্যু করেছে কাস্টমসে। তবে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানী কার্যক্রম স্বাভাবিক রয়েছে। বিকেল পর্যন্ত বন্দরটি দিয়ে ভুটান থেকে ২৯ ট্রাক পাথর, নেপাল থেকে ১১ ট্রাক চিটাগুড়, ভারত থেকে ৫ ট্রাক আতপ চাল, নেপাল থেকে ৩ ট্রাক কাচ, ভারত থেকে ১ ট্রাক বোল্ডার পাথর এসেছে। অপরদিকে নেপালে রো-জুট ৮ ট্রাক, ফ্রেস পটোটো ৭ ট্রাকে ১৭১ মেট্রিক টন, ৬ ট্রাক টিস্যু পেপার, কটন র‌্যাগস ২ ট্রাকসহ পণ্য রপ্তানীকৃত পণ্যবাহী ট্রাক ছেড়ে গেছে।

বন্দরটি দিয়ে বাংলাদেশ থেকে ভারত ও নেপালে পাট, ওষুধ, প্রাণ ও ওয়ালটনের পণ্য, জুস, মোটরসাইকেল, ব্যাটারিসহ নানা ধরনের পণ্য রপ্তানি হচ্ছে। অপরদিকে মসুর ডাল, গম, ভুট্টা, চিরতা, হাজমলা, যন্ত্রপাতি, প্লাস্টিক দানা, রেললাইনের  স্লিপার, খইল, আদা ও চিটাগুড় আমদানি করা হয়।

বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি ও রপ্তানি কারক গ্রুপের আহব্বায়ক রেজাউল করিম শাহিন বলেন বন্দরে আমদানি রপ্তানি কারকরা স্বাভাবিক ভাবেই কার্যক্রম অব্যাহত রেখেছে ।  ট্রান্সশিপমেন্ট এর কোন প্রভাব পড়েনি এই বন্দরের ব্যবসাযীদের মধ্যে। 

বাংলাবন্ধা স্থলবন্দর ম্যানেজার আবুল কালাম আজাদ বলেন, ভারত সরকার ট্রান্সশিপমেন্ট সুবিধা প্রত্যাহার করা হলেও স্বাভাবিক রয়েছে আমাদের স্থলবন্দর। আগের মতোই আমদানি-রপ্তানী কার্যক্রম চালু রয়েছে। সকাল থেকে বন্দর সংশ্লিষ্ট দেশগুলোতে আমদানি পণ্য প্রবেশ করছে ও রপ্তানী হওয়া পণ্য বাংলাদেশ থেকে যাচ্ছে। বিকেল ৪টা পর্যন্ত বন্দরটিতে ৪৯ ট্রাক পণ্য আমদানি, ২৪ ট্রাক পণ্য রপ্তানী পণ্যবাহী ট্রাক আসা-যাওয়া করেছে।




পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status