ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৫ জুন ২০২৬ ১১ আষাঢ় ১৪৩৩
বরিশালে ‍গ্রীন লাইনের চাঁপায় কিশোর নিহত
মোঃ রানা সন্যামত ,বরিশাল
প্রকাশ: Monday, 7 April, 2025, 5:11 PM

বরিশালে ‍গ্রীন লাইনের চাঁপায় কিশোর নিহত

বরিশালে ‍গ্রীন লাইনের চাঁপায় কিশোর নিহত

বরিশাল মহাসড়ক পারাপারের সময় বেপরোয়াগতির গ্রীন লাইন পরিবহনের চাঁপায় বারো বছর বয়সের জয় দত্ত নামের এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার সকাল দশটার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থীর মোহাম্মদ আলী ব্রিজ সংলগ্ন এলাকায়। নিহত জয় উপজেলার তাঁরাকুপি গ্রামের সুমন্ত দত্তের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে গৌরনদী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের ষ্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন,ব্যাটারি চালিত ভ্যান থেকে নেমে বাড়ি যাওয়ার জন্য মহাসড়ক পারাপার হচ্ছিলো জয়। এসময় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীন লাইন পরিবহনের বেপরোয়াগতির একটি বাস জয়কে চাঁপা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই জয় নিহত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিক ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে সোর্পদ করেছেন। গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান জানান, গ্রীন লাইন পরিবহনের ঘাতক বাসটি সনাক্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status