|
পিরোজপুরে চোখ হারানো জুলাই যোদ্ধাকে কুপিয়েছে সন্ত্রাসীরা
জালিস মাহমুদ, পিরোজপুর
|
![]() পিরোজপুরে চোখ হারানো জুলাই যোদ্ধাকে কুপিয়েছে সন্ত্রাসীরা মো. ফরিদ শেখ পিরোজপুর সদর উপজেলার টোনা গ্রামের ইলিয়াছ শেখ ও সালমা বেগমের পালিত পুত্র। রোববার রাতে টোনা গ্রামে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সালমা বেগম বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ ও ৩/৪ জনকে অজ্ঞাত আসামী করে পিরোজপুর সদর থানায় মামলার দায়ের করেন। এ মামলার আসামীরা হলো পিরোজপুর সদরের রাজারকাঠী গ্রামের নাছির কাজীর ছেলে রাকিব কাজী, শহীদ হাওলাদারের ছেলে রুপম হাওলাদার, মোতাহার কাজীর ছেলে নাজির কাজী, ছিদ্দিক সিকদারের ছেলে শাকিল সিকদার ও শাকিল সিকদারের ছেলে সিয়াম সিকদার। মামলার এজাহারে অভিযোগ করা হয় মামলার ১ নম্বর আসামী রাকিব কাজীর সাথে আহত ফরিদ শেখের সাথে গত রোজায় টোনা গ্রামের মসজিদে বসে কথা কাটাকাটি হলে উপস্থিত মুসল্লীরা মিমাংসা করে দেয়। কিন্তু রাকিব ফরিদের উপর ক্ষিপ্ত থেকে রোববার রাতে টোনা ইউনিয়নের গোপেরহাট নামক এলাকায় তাকে একা পেয়ে অন্য আসামীদের সঙ্গে নিয়ে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতালে নিয়ে গেলে তাকে ভর্তি করা হয়। পিরোজপুর সদর থানার ওসি মো. আব্দুস সোবাহান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
নাঙ্গলকোটে মধ্য বয়সী এক লম্পটের বিরুদ্ধে মাদ্রাসার শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগ
বাগমারায় অবৈধ পুকুর খননবিরোধী অভিযান, ৩ ভেকু অকেজো, দুইজনের কারাদণ্ড
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
