|
ফারাক্কার ভাটিতে বাঁধ দিচ্ছে বাংলাদেশ, ভারতকে চোখরাঙানি!
নতুন সময় প্রতিবেদক
|
![]() ফারাক্কার ভাটিতে বাঁধ দিচ্ছে বাংলাদেশ, ভারতকে চোখরাঙানি! ফারাক্কা বাঁধ গঙ্গা নদীর উপর নির্মিত একটি অভ্যন্তরীণ জলবায়ু প্রকল্প। যা বাংলাদেশের উত্তর ও মধ্যাঞ্চলে ভয়াবহ বন্যার সৃষ্টি করছে প্রতি বছর। এই ফারাক্কা বাঁধ নিয়ে ভারতের স্বেচ্ছাচারিতার শেষ নেই। এবার ভারতের ফারাক্কা নিয়ে ভারতের দাদাগিরির দিন শেষ হতে চলেছে। বাংলাদেশ সরকার ভারতের ফারাক্কার ভাটিতে পদ্মা নদীর ২৫ কিলোমিটার নদী ভাঙন কবলিত এলাকায় বাঁধ নির্মাণের জন্য একটি বড় প্রকল্প গ্রহণ করেছে। পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আ ন ম বজলুর রশিদ বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার দুর্লভ ইউনিয়নের দোভাগীর ছাইল পাড়া গ্রামে নদী পরিদর্শন শেষে এ প্রকল্পের বিষয়ে বিস্তারিত তথ্য জানান। বেশ কয়েক বছর ধরে ভারতীয় সীমান্তবর্তী এই এলাকায় পদ্মা নদী ভয়াবহ নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত হচ্ছে। যার ফলে ফসলি জমি, বসত বাড়ি এবং স্থানীয় জনগণের জীবনযাত্রায় ব্যাপক ক্ষতি হচ্ছে। এই ২৫ কিলোমিটার এলাকাটি এখনও চরম বিপদাপন্ন। এদিকে নদী রক্ষা এবং ভাঙন রোধে স্থায়ী বাঁধ নির্মাণের পরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। প্রকল্পটির প্রাথমিক ব্যয় ধরা হয়েছে প্রায় ১৭০০ কোটি টাকা। বাঁধ নির্মাণের ফলে এই এলাকাটি নিরাপদ হবে এবং আর কোনো পাড় বাঁধের প্রয়োজন হবে না। এতে নদী ভাঙন রোধের মাধ্যমে ফসলি জমি ও বসত বাড়ি রক্ষা করা সম্ভব হবে বলে জানানো হয়। ড. আ ন ম বজলুর রশিদ আরও বলেন প্রকল্পের সম্ভাব্যতা যাচাই সম্পন্ন হয়েছে এবং আগামী দিনগুলোতে বাস্তবায়নের কাজ শুরু হবে। ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশ ও ভারতের মধ্যে জলবন্টন নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলেছে। ১৯৯৬ সালে দুই দেশের মধ্যে গঙ্গা পানি বন্টন চুক্তি স্বাক্ষরিত হয়। কিন্তু তা সত্ত্বেও সমস্যার সম্পূর্ণ সমাধান হয়নি। ভারতীয় কর্তৃপক্ষ যখন বাঁধের গেইট খোলার সিদ্ধান্ত নেয়, তখন কোনো মতামত নেয়া হয় না। যা পরিস্থিতিকে আরও জটিল করে তোলে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
