ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
রাজশাহীতে জামায়াতের নেতা-কর্মীদের দুটি বাস দুর্ঘটনার কবলে, নিহত ৩, আহত ৪০
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Monday, 7 April, 2025, 10:11 AM
সর্বশেষ আপডেট: Monday, 7 April, 2025, 10:15 AM

রাজশাহীতে জামায়াতের নেতা-কর্মীদের দুটি বাস দুর্ঘটনার কবলে, নিহত ৩, আহত ৪০

রাজশাহীতে জামায়াতের নেতা-কর্মীদের দুটি বাস দুর্ঘটনার কবলে, নিহত ৩, আহত ৪০

রাজশাহীর পবায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে দুটি বাসের ৩ জন নিহত ও অন্তত ৪০ জন আহত হয়েছেন। গতকাল রোববার রাত ১২টার দিকে উপজেলার খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

নিহত তিনজন হলেন, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঘোড়া পাখিয়া গ্রামের সাদিকুল ইসলামের ছেলে জুয়েল আহমেদ (৪০), বেলায়েত হোসেনের ছেলে নাসিম উদ্দিন (৪৫) ও জোবদুল হকের ছেলে মিজানুর রহমান। তাঁরা রানীহাটি ইউনিয়ন জামায়াতের কর্মী ছিলেন। আহত ৪০ জনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁরা হাসপাতালের ৫, ৮ ও ৩১ নম্বর ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। এর মধ্যে ট্রাকের চালকও রয়েছেন। রাজশাহী নগরের চন্দ্রিমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিয়ার রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়ন জামায়াতের ইসলামীর নেতা–কর্মীরা দুটি বাসে করে দেলাওয়ার হোসেন সাঈদী, আলী আহসান মুহাম্মদ মোজাহিদ ও কাদের মোল্লার কবর জিয়ারত এবং পদ্মা সেতু ও বাঘেরহাটের ষাট গম্বুজ মসজিদ ভ্রমণে যাচ্ছিলেন। গতকাল রাতে চাঁপাইনবাবগঞ্জ থেকে বাস দুটি রওনা হয়। 

দুই বাসে ৯৫ জন যাত্রী ছিলেন। রাত ১২টার দিকে পবার খড়খড়ি বাইপাস এলাকায় বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের সামনে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বাস দুটির সংঘর্ষ হয়। একটি বাস রাস্তা থেকে ছিটকে রাস্তার নিচে খাদে পড়ে যায়। আরেকটি বাস রাস্তার অন্য পাশে একটি দোকানে ঢুকে যায়। এই বাসের একটি অংশে আগুন ধরে যায়। পরে শুরুতে স্থানীয় লোকজন এসে বাসের যাত্রীদের উদ্ধার করেন। পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে উদ্ধার কার্যক্রমে অংশ নেন।


চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতের আমির আব্দুল আলীম আজ সোমবার সকালে গণমাধ্যমকে বলেন, জামায়াতে ইসলামীর নেতা–কর্মীরা শিক্ষা সফরে যাচ্ছিলেন। রাজশাহীতে তাঁরা দুর্ঘটনার কবলে পড়েন। তাঁদের তিন কর্মী মারা গেছেন। ৪০ জনের বেশি আহত হয়ে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার খবর শুনে তাঁরা রাতেই রাজশাহীতে এসেছেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status