ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শুক্রবার ২৬ জুন ২০২৬ ১২ আষাঢ় ১৪৩৩
দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 6 April, 2025, 8:50 PM

দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ

দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করল মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ

চট্টগ্রামের লোহাগাড়া বড়হাতিয়ার প্রত্যন্ত অঞ্চলে অবস্থিত মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসার ২০২৫ দাখিল পরীক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন 'মছনের হাট উদ্দীপ্ত তরুণ সংঘ' নামের একটি সামাজিক ও মানবিক সংগঠন। 

৫ এপ্রিল শনিবার সকালে মাদ্রাসা কম্পাউন্ডে সংক্ষিপ্ত আয়োজনে ১১ জন পরীক্ষার্থীর মাঝে এই উপহারগুলো প্রদান করা হয়। 
জানা যায়, ২০০৯ সালে এলাকার তৎকালীন যুবসমাজের উদ্দ্যোগে সকলের সম্মিলিত প্রচেষ্টায় এটি প্রতিষ্ঠিত হয়। সে সময় অত্র এলাকার ৩ কিলোমিটারের ভিতরে কোন দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ছিলনা, সেনের হাট সরকারি প্রাথমিক বিদ্যালয় অত্র এলাকা থেকে কমপক্ষে দেড় কিলোমিটার দূরে, এটি প্রতিষ্ঠিত হওয়াতে শিক্ষা বঞ্চিত এলাকায় আলো ছড়াচ্ছে প্রতিষ্ঠানটি। 
চলতি বছর বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা থেকে ১১ জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিবে, তন্মধ্যে ৮ জন ছাত্র এবং ৩ জন ছাত্রী চূড়ান্তভাবে দাখিল পরীক্ষায় বসবে। 

শিক্ষা সামগ্রী বিতরণকালে সংগঠনটির সভাপতি রবিউল হোসাইন বলেন আমাদের মাদ্রাসাটি একদম অজপাড়া গাঁয়ে, লোহাগাড়া-সাতকানিয়া সীমান্ত এলাকা হওয়াতে অবকাঠামো উন্নয়নে যেমন পিছিয়ে আছি তেমনিভাবে তিন কিলোমিটারের ভিতরে দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান না থাকায় উপযুক্ত বয়সে প্রাথমিক শিক্ষা থেকে বঞ্চিত হয়ে আসছি এলাকার শিশুরা। সচেতনদেন ঐকান্তিক প্রচেষ্টায় বড়হাতিয়া মছনের হাট মোহাম্মদীয়া দাখিল মাদ্রাসা যারা প্রতিষ্ঠা করেছে তাদেরকে কৃতজ্ঞচিত্তে স্বরণ করছি এবং সেই মাদ্রাসা থেকেই প্রথমবারের মত দাখিল পরীক্ষা দিচ্ছে, আমাদের অন্তর গর্বে ভরে গেছে। শিক্ষা সামগ্রী বিতরণকালে সংগঠনটির  অন্যান্য দায়িত্বশীল সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য যে, ২০২৫ সালের দাখিল পরীক্ষা ১০ এপ্রিল থেকে শুরু হবে। দাখিলের তত্ত্বীয় পরীক্ষা শেষ 
হবে ১২ মে। এরপর ১৪ মে থেকে ১৮ মে পর্যন্ত ব্যবহারিক পরীক্ষা চলবে।

এ বছর পরীক্ষায় বসছে ১৯ লাখ ২৮ হাজার ১৮১ শিক্ষার্থী। তন্মধ্যে ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিবে ১৪ লাখ ৯০ হাজার ১৪২ জন।

১৬ মার্চ রোববার শিক্ষা মন্ত্রণালয়ে এসএসসি ও সমমান পরীক্ষা জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির বৈঠক শেষে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এবার মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় বসবে ২ লাখ ৯৪ হাজার ৭২৬ জন। ১ লাখ ৪৩ হাজার ৩১৩ জন পরীক্ষা দেবেন কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে।

দাখিল পরীক্ষায় ছাত্র ১ লাখ ৫০ হাজার ৮৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৪৩ হাজার ৮৩৩ জন। ৯ হাজার ৬৩টি মাদ্রাসার এসব পরীক্ষার্থী ৭২৫টি কেন্দ্রে দাখিল পরীক্ষায় অংশ নিবে।
এসএসসি ও দাখিল ভোকেশনালে পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৮ হাজার ৩৮৫ জন; ছাত্রী আছেন ৩৪ হাজার ৯২৮জন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status