|
মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশি জেলের পা
নতুন সময় প্রতিনিধি
|
![]() মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেল বাংলাদেশি জেলের পা আহত জেলের নাম মোহাম্মদ ফিরোজ ওরফে ফিরোজ আলম (৩০)। তিনি টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের আমতলী এলাকার মো. আলী আহমদের ছেলে। গণমাধ্যকে এ তথ্য নিশ্চিত করেছেন উখিয়া-৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ জসীম উদ্দিন। তিনি বলেন, আজ বেলা একটার দিকে শূন্য লাইন হতে আনুমানিক ১০০ গজ মিয়ানমারের অভ্যন্তরে তোতারদিয়া নামক স্থানে পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মোহাম্মদ ফিরোজ নামের একজন বাংলাদেশি জেলের পা বিচ্ছিন্ন হয়। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় তাঁকে উদ্ধার করে বিএম পোস্ট এলাকা দিয়ে বাংলাদেশে এনে চিকিৎসার জন্য উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে ভর্তি করে তাঁর চিকিৎসা চলছে। নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় একজন জনপ্রতিনিধি বলেন, ২০২৪ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের রাখাইন রাজ্যের বিভিন্ন এলাকায় সে দেশের সরকারি জান্তা বাহিনীর সঙ্গে স্বাধীনতাকামী সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) টানা প্রায় ১১ মাস যুদ্ধ চলে। এর মধ্যে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি থেকে কক্সবাজারের টেকনাফের শাহপরীর দ্বীপের বিপরীতে মিয়ানমারের নাইক্ষ্যংদিয়া পর্যন্ত এলাকা গত বছরের ৮ ডিসেম্বর দখলে নেয় আরাকান আর্মি। ওই সময় তারা বাংলাদেশ সীমান্তের বিভিন্ন স্থানে এসব স্থলমাইন পুঁতে রেখেছিল। এর পর থেকে বাংলাদেশি জেলেরা নাফ নদের বিভিন্ন অংশে মাছ শিকারে গেলে প্রায়ই মাইন বিস্ফোরণে আহত হচ্ছেন। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
আলফাডাঙ্গায় ২৮ জুন ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন: সফল করতে প্রস্তুতি সভা সম্পন্ন
স্মার্টফোন বিস্ফোরণে আতঙ্ক, টঙ্গীতে ভিভো ফোনে অল্পের জন্য রক্ষা পেল পরিবার
সেনাবাহিনীর উদ্যোগে পরিচ্ছন্নতা কার্যক্রম ও বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত
সাতক্ষীরায় রাফাতের মৃত্যুর ঘটনার সঠিক তদন্ত পূর্বক দোষীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন
