|
রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী
নতুন সময় প্রতিবেদক
|
![]() রাস্তা আটকে রিল বানিয়ে ভাইরাল স্ত্রী, চাকরি খোয়ালেন কনস্টেবল স্বামী ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ২০ মার্চ সন্ধ্যা সাড়ে ৪টার দিকে সেক্টর-২০ গুরুদ্বারা চৌকের জেব্রা ক্রসিংয়ে জনপ্রিয় হরিয়ানি গানের তালে নাচছিলেন অজয় কুন্ডুর স্ত্রী জ্যোতি। সেক্টর ৩২-এর একটি মন্দিরে পূজা শেষে তিনি তার ননদ পূজার সহায়তায় এই রিল ভিডিও ধারণ করেন। ভিডিওতে দেখা যায়, ব্যস্ত রাস্তায় নাচের কারণে যানজট সৃষ্টি হলেও জ্যোতি ছিলেন সম্পূর্ণ উদাসীন। আপলোডের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয়ে যায়। ভিডিওটি ভাইরাল হওয়ার পর হেড কনস্টেবল জসবীর সেক্টর ৩৪ থানায় অভিযোগ দায়ের করেন। চণ্ডীগড় পুলিশ সিসিটিভি ফুটেজ পরীক্ষা করে তদন্ত শুরু করে। এএসআই বালজিৎ সিংয়ের নেতৃত্বে একটি দল সেক্টর ২০ গুরুদ্বারা চৌক ও সেক্টর ১৭ থানার সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে। তদন্তে যানজট ও জননিরাপত্তার ঝুঁকির প্রমাণ পাওয়ায় জ্যোতি ও পূজার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির (বিএনএস) ধারা ১২৫, ২৯২ ও ৩(৫) অনুযায়ী এফআইআর দায়ের করা হয়। পুলিশ জানায়, ভিডিওটি অজয় কুন্ডুর ইনস্টাগ্রাম থেকে পোস্ট হওয়ায় তাকে সেক্টর-১৯ থানা থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তবে জ্যোতি ও পূজাকে জামিন দেওয়া হয়েছে। ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। একজন ব্যবহারকারী লিখেছেন, “স্ত্রীর কাজের জন্য স্বামীকে বরখাস্ত করা ঠিক নয়, এটা শুধু মজার জন্য ছিল।” আরেকজন মন্তব্য করেছেন, “রিল বানানোর এই নেশা কবে বন্ধ হবে? মানুষের কাজে মনোযোগ দেওয়া উচিত।”
|
| « পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ » |
নাঙ্গলকোটে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, তারেক রহমানকে নিয়ে বইয়ের মোড়ক উন্মোচন
বেতছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত রাস্তা মেরামতে হিল ভিডিপির স্বেচ্ছাশ্রম
জকসুর নারী সদস্যদের নির্বাচনী প্রতিশ্রুতি: কতটুকু বাস্তবায়িত, কতটুকু অধরা?
সিঁড়িতে মিলেছিল জবি ছাত্র জোবায়েদের রক্তাক্ত মরদেহ: চাঞ্চল্যকর হত্যা মামলার বিচার শুরু
