ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ২৫ এপ্রিল ২০২৬ ১২ বৈশাখ ১৪৩৩
সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার গ্রেফতার ১
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Saturday, 29 March, 2025, 10:17 PM

সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার গ্রেফতার ১

সোনারগাঁয়ে ডিবির অভিযানে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার গ্রেফতার ১

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অভিযান পরিচালনা করে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) ২'শ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করেছে। এ সময় ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। শনিবার (২৮ মার্চ) রাত ১.১৫ ঘটিকায় সোনারগাঁও থানাধীন সোনাপুর এলাকায় গোপন তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশ অভিযান চালায়। 


অভিযানে নেতৃত্ব দেন জেলা গোয়েন্দা শাখার সদর জোনের এসআই অংকুর কুমার ভট্টাচার্য, এএসআই মো. শহিদুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স।


গ্রেফতারকৃত আসামি হলেন সোনারগাঁওয়ের সোনাপুর এলাকার আইসক্রিমওলার বাড়ির ভাড়াটিয়া মাহবুব এর ছেলে মো. মোরসালিন (২০)।


পুলিশ জানায়, সোনাপুর এলাকার আহম্মদ নগর টিনশেড পরিত্যক্ত মাদ্রাসার ভিতরের বাম পাশের কক্ষ থেকে মাদকদ্রব্যগুলো উদ্ধার করা হয়। এই অভিযানে ২০০ বোতল ফেনসিডিল ও ৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status