ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
জমকালো আয়োজনে শেষ হলো ঈদ উৎসব 'দ্য চাঁদ বাজার সিজন ২'
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 29 March, 2025, 2:46 PM

জমকালো আয়োজনে শেষ হলো ঈদ উৎসব 'দ্য চাঁদ বাজার সিজন ২'

জমকালো আয়োজনে শেষ হলো ঈদ উৎসব 'দ্য চাঁদ বাজার সিজন ২'

ঈদের আনন্দে এক নতুন মাত্রা যোগ করে শেষ হলো ঢাকা ব্যাংক প্রেজেন্টস “দ্য চাঁদ বাজার সিজন ২” পাওয়ার্ড বাই সিংগার/বেকো। চার দিনব্যাপী শপিং ও বিনোদনের মেলা ২৪ মার্চ ২০২৫ইং শুরু হয়ে শেষ হয় ২৭ মার্চ ২০২৫ইং। আলোকি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত এই ইভেন্ট দুপুর ২ টা থেকে শুরু হয়ে শেষ হয় ভোররাত ৪ টায়।

জমকালো আয়োজনে শেষ হলো ঈদ উৎসব 'দ্য চাঁদ বাজার সিজন ২'

জমকালো আয়োজনে শেষ হলো ঈদ উৎসব 'দ্য চাঁদ বাজার সিজন ২'


এখানে দর্শকরা ঈদ উপলক্ষে শপিং, সুস্বাদু দেশ বিদেশের কুইজিনের খাবার এবং বিনোদন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন।

আয়োজক প্রতিষ্ঠান ইভেন্ট বক্স জানায়, মেলা প্রাঙ্গণে ছিল পরিচিত অথবা সুখ্যাত সব ব্র্যান্ডের ঈদ পোশাক, গয়না, এবং হোম ডেকোর ছাড়াও ঈদ কেনাকাটার বিভিন্ন ধরনের পণ্যের স্টল।

এছাড়া পারফরমেন্স জোন ছিল যেখানে কাওয়ালি, সুফী সঙ্গীত, গজল, শায়েরিছাড়াও, ফায়ার শো এর মত রোমাঞ্চকর সব আয়োজন উপভোগ করার সুযোগ। ইফতার থেকে সেহরি পর্যন্ত মেলার ফুড জোনে বিভিন্ন ধরনের খাবার, যেখানে পুরো পরিবার ও বন্ধুদের নিয়ে আড্ডার আর খাবার খাওয়ার ব্যবস্থাও।  

মেহেদি জোনে পেশাদার মেহেদি শিল্পীরা দর্শকদের জন্য সুন্দর সব ডিজাইন করে থাকে। এছাড়া বিভিন্ন ওয়ার্কশপেরও আয়োজন ছিল যেখানে বেকিং, অরিগামি, হেলদি লাইফস্টাইল ছাড়াও বিভিন্ন বিষয়ে দক্ষ প্রশিক্ষকদের থেকে দর্শকরা অনেক নতুন কিছু শেখার সুযোগ পান।

চাঁদ বাজার সিজন ২ তে ছিল ঈদ শপিং, বিনোদন, এবং সংস্কৃতির মেলবন্ধন, যা ঈদকে আরও আনন্দময় করছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status