ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ২৭ এপ্রিল ২০২৬ ১৩ বৈশাখ ১৪৩৩
পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন
ডাল্টন জহির, পর্তুগাল থেকে
প্রকাশ: Saturday, 29 March, 2025, 2:42 PM
সর্বশেষ আপডেট: Saturday, 29 March, 2025, 2:46 PM

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

২৬ মার্চ বুধবার দুতাবাসের প্রধান এস এম গোলাম সরওয়ারের সঞ্চালনায় এবং মিসেস লায়লা মুনতাজেরী দীনা- চার্জ ডি'অ্যাফেয়ার্স এর সভাপতিত্বে অনুষ্ঠানে পর্তুগালে বসবাসকারী বিভিন্ন শ্রেণি পেশার প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। দিনের শুরুতে  চার্জ ডি'অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা দূতাবাস প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিনের কর্মসূচির সূচনা করেন।

পর্তুগালের যথাযোগ্য মর্যাদা ও আনন্দমুখর পরিবেশে মহান স্বাধীনতা দিবস উদযাপন করেছে প্রবাসী বাংলাদেশিরা। দিনব্যাপি স্বাধীনতা দিবস উদযাপনের উৎসবে আলোচনা সভা,অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন

পর্তুগালে বাংলাদেশ দূতাবাসে মহান স্বাধীনতা দিবস উদযাপন


অনুষ্ঠানে চার্জ ডি’অ্যাফেয়ার্স মিসেস লায়লা মুনতাজেরী দীনা বলেন, স্বাধীনতা দেশের মুক্ত পরিবেশে মানুষের মেধা আর শ্রমকে কাজে লাগিয়ে বাংলাদেশ উন্নয়নের অগ্রযাত্রায় অনেক দূর এগিয়ে গেছে। নতুন বাংলাদেশ জাতিকে আলোর পথে এগিয়ে নিতে কাজ করছে। এই যাত্রা অব্যাহত থাকবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনায় বক্তারা বাংলাদেশিদের জীবনে মহান স্বাধীনতা দিবসের তাৎপর্য তুলে ধরার পাশাপাশি রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক ক্ষেত্রসহ সব ক্ষেত্রে বাংলাদেশের অগ্রগতির বিভিন্ন চিত্র তুলে ধরেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের জন্য ফুটবল ও ক্রিকেট খেলার আয়োজন করে দূতাবাসের পক্ষ থেকে যেখানে ৮টি দলে ভাগ হয়ে খেলায় অংশ নেয়। ফুটবল খেলায় পর্তুগাল বাংলা প্রেস ক্লাব রানার্সআপ অর্জন করে।

খেলা শেষে পুরস্কার বিতরণী ইফতারের মধ্য দিয়ে স্বাধীনতা দিবসে অনুষ্ঠান শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status