|
২৭ লাখ টাকায় মৃত কুকুর জীবিত!
নতুন সময় ডেস্ক
|
![]() ২৭ লাখ টাকায় মৃত কুকুর জীবিত! সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, জোকারের মৃত্যু মেনে নিতে পারেননি ওই নারী, যার নাম জু। তাই তিনি সিদ্ধান্ত নেন, যে কোনো উপায়ে পোষ্যকে ফিরিয়ে আনবেন। এ জন্য তিনি আশ্রয় নেন ক্লোনিং প্রযুক্তির। তার ক্লোন করা নতুন কুকুরটি আগের জোকারের সঙ্গে এতটাই মিল রেখেছে যে তার মনে হচ্ছে, যেন প্রিয় পোষ্যই ফিরে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, ক্লোনিং করতে জুর খরচ হয়েছে ১ লাখ ৬০ হাজার ইউয়ান, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৬ লাখ ৮৩ হাজার ২০০ টাকা। সংবাদমাধ্যম এসসিএমপিকে জু বলেন, “জোকার আমার সবচেয়ে কাছের বন্ধু ছিল। আমি তাকে খুব ভালোবেসে বড় করেছিলাম। তার মৃত্যু আমাকে প্রচণ্ড কষ্ট দিয়েছে। কিন্তু এখন আমার কোলে আবার ছোট্ট জোকার ফিরে এসেছে। দ্বিতীয়বারের মতো তাকে ভালোবাসা ও যত্ন দিয়ে বড় করার সুযোগ পেয়েছি।” জু তার নতুন পোষ্যের নাম রেখেছেন ‘লিটল জোকার’। উল্লেখ্য, চীনে প্রথম ক্লোন করা কুকুরের জন্ম হয়েছিল ২০১৭ সালে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পর্যটন, তথ্যপ্রযুক্তি ও রিয়েল এস্টেট খাতে অপার সম্ভবনাময় অতিথি গ্রুপ
কুড়িগ্রামে অতি উচ্চমাত্রার ক্রিস্টাল মেথ আইস মাদকসহ ১ ব্যক্তি আটক
পাইকগাছায় বিএনপির বিনামূল্যে চক্ষু ক্যাম্পে সেবা নিলেন ৩ হাজার, ৫ শতাধিক রুগীর ছানি অপারেশনের ব্যবস্থা
কয়রা-পাইকগাছার উন্নয়নে ৩ কোটি টাকার বরাদ্দ দেয়ার মাঝে সীমাবদ্ধ নয়, এ অঞ্চলে সর্বাধিক বরাদ্দ দেয়ার অঙ্গিকার
