|
কুড়িগ্রাম শহরে বাজার মনিটরিংয়ে পৌর এলাকায় দুই প্রতিষ্ঠানের জরিমানা
আহম্মেদুল কবির
|
![]() কুড়িগ্রাম শহরে বাজার মনিটরিংয়ে পৌর এলাকায় দুই প্রতিষ্ঠানের জরিমানা আজ ২৩ মার্চ রবিবার সকালে উক্ত অভিযান চলাকালে শহরের টেস্টি স্নাকস এন্ড বেকারিকে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ উত্তীর্ণ পন্য, লেভেলবিহীন পন্য বিক্রির অভিযোগে ১০দশ হাজার টাকা এবং জান্নাত হোটেল এন্ড রেস্টুরেন্টকে অস্বাস্থ্যকর পরিবেশ, মেয়াদ বিহীন পণ্য বিক্রয়ের অভিযোগে ১০দশ হাজার টাকা মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। উল্লেখ্য কুড়িগ্রাম শহরের শিশু নিকেতন বিদ্যালয়ের পাশে অবস্থিত স্বনামধন্য প্রতিষ্ঠান হিসেবে পরিচিত টেস্টি স্নাকস এন্ড বেকারিতে গিয়ে মেয়াদ উত্তীর্ণ পন্য, মেয়াদ ছাড়া পন্য , রান্নাঘরে অস্বাস্থ্যকর পরিবেশ, উৎপাদিত মিষ্টি ও অন্যান্য খাদ্য সামগ্রী নোংরা পরিবেশে খোলা অবস্থায় পাওয়া যায়। অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ বদরুজ্জামান রিশাদ। এসময় উপস্থিত ছিলেন বাজার মনিটরিং কমিটির সদস্য আলমগীর হোসেন, নিরাপদ খাদ্য কুড়িগ্রাম জেলা প্রতিনিধি ডিপক কুমার, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রাম জেলা শাখার আহ্বায়ক আব্দুল আজিজ নাহিদ । |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
