ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১২ মে ২০২৬ ২৮ বৈশাখ ১৪৩৩
যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা স্বৈরাচারকে পুনর্বাসিত করার মিশনে নেমেছে: বাংলাদেশ জাসদ
নতুন সময় প্রতিবেদক
প্রকাশ: Saturday, 22 March, 2025, 5:39 PM

যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা স্বৈরাচারকে পুনর্বাসিত করার মিশনে নেমেছে: বাংলাদেশ জাসদ

যারা বিভ্রান্তিমূলক বক্তব্য দিচ্ছেন তারা স্বৈরাচারকে পুনর্বাসিত করার মিশনে নেমেছে: বাংলাদেশ জাসদ

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, নারীর প্রতি সহিংসতা, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের প্রতিবাদে ও দ্রুত খুনী লুটেরাদের বিচার ও নির্বাচনের দাবীতে বাংলাদেশ জাসদ শনিবার (২২ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে এক সমাবেশ ও মিছিলের আয়োজন করে।

মহানগর দক্ষিন শাখার সভাপতি আব্দুস সালাম খোকনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাসদ সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান, স্থায়ী কমিটির সদস্য ড.মুশতাক হোসেন, আব্দুল কাদের হাওলাদার, করিম সিকদার, রোকনুজ্জামান রোকন, সাংগঠনিক সম্পাদক মোকসেদুর রহমান লবু, কেন্দ্রীয় নেতা এ,এফ,এম ইসমাইল চৌধুরী, মহানগর উত্তরের সাধারণ সম্পাদক ফারুক হোসেন চঞ্চল, ইউনুসুর রহমান, আবুল কালাম আজাদ, মহানগর নেতা হুমায়ুন কবির, ছাত্রলীগ বিসিএল এর সভাপতি গৌতমশীল।

সভায় নাজমুল হক প্রধান বলেন, দেশের বাজারে চাল ও তেলের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। মানুষকে বাজার ভীতিতে পেয়ে বসেছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি কতটা খারাপ তা জরিপ গুলো দেখলেই বুঝা যায়, নারীর প্রতি সহিংসতা চরমে পৌঁছেছে। মবজাষ্টিসের নামে লুটপাট হচ্ছে। লুটেরা খুনিদের বিচার আজ সময়ের দাবী, ন্যায় প্রতিষ্ঠার জন্য জরুরী। এর জন্য প্রয়োজন জাতীয় ঐক্য। বিভ্রান্তিকর বক্তব্য ছুড়ে দিয়ে যারা রাজনৈতিক অঙ্গনকে উত্তপ্ত করছেন, দেশের মানুষকে শঙ্কার মধ্যে ঠেলে দিচ্ছেন তারা মূলত পতিত ফ্যাসিষ্টকেই সহযোগিতা করছেন। নির্বাচনের মাধ্যমে দেশকে গণতন্ত্রের রাস্তায় উত্তরণের পথকেই বাঁধা গ্রস্থ করছেন।

সাবেক ডাকসুর জিএস ড.মুশতাক হোসেন বলেন, “আন্দোলনের চেতনাকে ধারণ করতে না পারলে ভবিষ্যতে মানুষ রাজনীতি থেকে দূরে সড়ে যাবে। নারীরা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিল। আজ তাদের স্বাধীনতার উপর হস্তক্ষেপের পাঁয়তারা চলছে। এগুলো বন্ধ করতে হবে। গাজায় মুসলমানদের উপর যে নির্মম নির্যাতন হচ্ছে এব্যাপারে মানবাধিকার ও গণতন্ত্রের সবক দাতারা কোন কথাই বলছে না। আমরা বিশ্ববাসীর নিকট আহ্বান জানাই ইসরাইলের এই বিধ্বংসী নীতির প্রতিবাদ জানাতে।”

সমাবেশ শেষে একটি মিছিল পল্টন প্রদক্ষিন করে দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status