ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বুধবার ৬ মে ২০২৬ ২৩ বৈশাখ ১৪৩৩
প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকার সঙ্গে পার্টিতে আমির খান
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Saturday, 15 March, 2025, 7:03 PM
সর্বশেষ আপডেট: Saturday, 15 March, 2025, 7:04 PM

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকার সঙ্গে পার্টিতে আমির খান

প্রাক্তন দুই স্ত্রী ও প্রেমিকার সঙ্গে পার্টিতে আমির খান

বলিউড অভিনেতা আমির খানের সম্প্রতি নতুন একটি ভিডিও ভাইরাল হয়েছে। যেখানে দেখা যায় তিনি একটি পার্টিতে উপস্থিত হয়েছেন। একই পার্টিতে তার সঙ্গে উপস্থিত আছেন তার সাবেক দুই স্ত্রী ও বর্তমান প্রেমিকা। 

পুরোনো এই ভিডিওটি ভারতের সাবেক অলরাউন্ডার ইরফান পাঠানের বিবাহ বার্ষিকীর। যেখানে পরিবারসহ উপস্থিত ছিলেন আমির। যার একটি ছোট্ট ক্লিপস সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন এই পেসার। সেখানেই তাকে দেখা যায় কিরণ রাও ও রিনা দত্তের সঙ্গে তার বর্তমান প্রেমিকা প্রেমিকা গৌরী স্প্র্যাটকে দেখা যায়।

এদিকে ভিডিও টি নতুন করে আলোচনায় আসার কারণ হচ্ছে শুক্রবার (১৪ মার্চ) নিজের ৬০তম জন্মদিনের ঠিক আগের দিন রাতে আমির পাপারাজ্জিদের সঙ্গে তার নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন।

জানা গেছে, গৌরী স্প্র্যাট বেঙ্গালুরুর বাসিন্দা এবং বর্তমানে আমির খান ফিল্মস-এ কাজ করছেন। পেশাগতভাবে তিনি একজন হেয়ারড্রেসার এবং লন্ডনের ইউনিভার্সিটি অব আর্টস থেকে ফ্যাশন, স্টাইলিং এবং ফটোগ্রাফিতে এফডিএ ডিগ্রি অর্জন করেছেন। গৌরীর মা তামিল এবং বাবা আইরিশ, আর তার দাদা ছিলেন একজন স্বাধীনতা সংগ্রামী। তিনি ছয় বছর বয়সী এক সন্তানের মা। এর আগে আমির ১৯৮৬ সালে রীনা দত্তকে এবং ২০০৫ সালে নির্মাতা কিরণ রাওকে বিয়ে করেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status