ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
বৃহস্পতিবার ২৩ জুলাই ২০২৬ ৮ শ্রাবণ ১৪৩৩
‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের, বড় রোগে আক্রান্ত সালমান’
নতুন সময় ডেস্ক
প্রকাশ: Monday, 10 March, 2025, 9:04 PM

‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের, বড় রোগে আক্রান্ত সালমান’

‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের, বড় রোগে আক্রান্ত সালমান’

বলিউডের অন্যতম কালজয়ী সিনেমা হলো শাহরুখ এবং সালমন খান অভিনীত ‘কারাণ অর্জুন’। ১৯৯৫ সালে রাকেশ রোশন পরিচালিত এই সিনেমাটি মুক্তি পায় বড় পর্দায়। দুই ভাই এবং তাদের পুনর্জন্ম নিয়ে এই ছবি। এরপরে আরও বেশকিছু ছবিতে একসঙ্গে দেখা গেছে তাদের। পর্দার বাইরেও তাদের মধ্যকার বন্ধুত্বের কথা সবার জানা।   

এদিকে সম্প্রতি ভারতের এক জ্যোতিষী জানিয়েছে শাহরুখ ও সালমনের দিন ফুরিয়ে আসছে। 

এক সাক্ষাৎকারে জ্যোতিষী সুশীল কুমার সিংহ দাবি করেছেন, বড় রোগে আক্রান্ত সালমন, ‘দিন ফুরিয়ে আসছে শাহরুখের। তার এই মন্তব্যের জেরে দুই খানের ভক্তদের তির্যক মন্তব্যের মুখে পড়েছেন স্বঘোষিত জ্যোতিষী।

ওই স্বাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ২০২৫ সাল শাহরুখ ও সালমনের জন্য কেমন হবে। তিনি বলেন, শাহরুখ খানের সময়টা ঠিকই যাচ্ছে। অন্যদিকে সালমনের খারাপ সময় চলছে এবং আরও তিন বছর এইভাবে যাবে।

কোষ্ঠী বিচার করে শাহরুখ ও সালমনের একটি মিল খুজে বার করেছেন তিনি। এ বিষয়ে বলেন, সালমন খুব শীঘ্রই সালমন বড় অসুখে আক্রান্ত হবেন। এই রোগের নাম নেওয়া যায় না। তবে দু’জনের একটি মিল রয়েছে। ৬৭ বছর বয়সে একই সালে শাহরুখ ও সালমন শেষ নিঃশ্বাস ত্যাগ করবেন।

এখানেই শেষ নয়। সুশীল আরও দাবি করেছেন, সালমন ইতিমধ্যেই মারণব্যাধি রোগে আক্রান্ত। এই রোগ থেকে তিনি কখন সুস্থ হতে পারবেন না। এমনকি জীবনের শেষ দিনগুলি খুব কষ্টে কাটবে তার।

জ্যোতিষীর মন্তব্যে বেজায় চটেছেন খান সাহেবের অনুরাগীরা। তাদের দাবি, কোনো ভালো জ্যোতিষী কারও মৃত্যু দিন প্রকাশ করেন না। মৃত্যু দিন প্রকাশ করা অনৈতিক। 


পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status