ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
শনিবার ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩
সংস্কৃতি উপদেষ্টা কবে উদ্ধোধন করবেন নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গ্যালারী?
এম এস দোহা
প্রকাশ: Monday, 10 March, 2025, 6:58 PM

সংস্কৃতি উপদেষ্টা কবে উদ্ধোধন করবেন নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গ্যালারী?

সংস্কৃতি উপদেষ্টা কবে উদ্ধোধন করবেন নবাব ফয়জুন্নেছা জাদুঘরের গ্যালারী?

সংস্কৃতি উপদেষ্টা গোলাম সরয়ার ফারুকীর উদ্বোধনের প্রতীক্ষায় নারী শিক্ষার অগ্রদূত নবাব ফয়জুন্নেছা চৌধুরানীর স্মৃতিবিজড়িত জাদুঘরের ২শতাধিক নতুন নিদর্শন সমৃদ্ধ  গ্যালারী ও রেস্ট হাউজ। বাংলাদেশ জাতীয় জাদুঘরের নবম শাখা। এই জাদুঘরের  নতুন গ্যালারির ফার্নিচার সেলফ তৈরি করা হয়েছে ৬মাস পূর্বে। ভিআইপি অতিথি, পর্যটক ও নবাব পরিবারের সদস্যদের জন্য গেস্টহাউস হিসেবে সংস্কার ও সুসজ্জিত করা হয়েছে ঐতিহাসিক রংমহলকে। কিন্তু তা কবে উদ্ধোধন হবে বলতে পারছেন না জাদুঘরের সংশ্লিষ্ট কর্মকর্তারা। 

সাংস্কৃতি উপদেষ্টার মোস্তফা সরয়ার ফারুকীর  সময় ও কর্মসূচির উপরে নির্ভর করছে সবকিছু। প্রোগ্রামের টাইট সিডিউলের জন্য কুলাতে পারছেনা তিনি। উপদেষ্টার গ্রামের বাড়ি নোয়াখালীতে ঈদের আগে বা পরে সফরের সময় লাকসামে নবাব ফয়জুন্নেছা  জমিদার বাড়ি জাদুঘরের গ্যালারি উদ্বোধনের কর্মসূচি সংযুক্ত করা যায় কিনা এ নিয়ে তারা  মতামত চাইবেন বলে জানা গেছে।

উল্লেখ্য,উপমহাদেশের একমাত্র  মুসলিম নবাব ফয়জুন্নেছা  বেগম রোকেয়ার জন্মের ৭বছর পূর্বে তিনি কুমিল্লায়  গার্লস স্কুল প্রতিষ্ঠা করেন। তিনি রক্ষনশীল ও ধার্মিক হওয়ার কারনে মিডিয়ায় এতোদিন বিষয়টি যথায়থভাবে উপস্হাপিত হয়নি। এবারের নারী দিবসেও তাঁকে নিয়ে রাখা হয়নি কোন কর্মসূচি।  

কুমিল্লার  লাকসাম উপজেলার পশ্চিমগাঁয়ে প্রতিষ্ঠিত নবাব ফয়জুন্নেসা জমিদার বাড়ি জাদুঘর গ্যালারীতে নিদর্শন সমৃদ্ধ করতে  বিভিন্ন জনের কাছে ছড়িয়ে ছিটিয়ে থাকা নবাব ফয়জুন্নেছার  স্মৃতিবিজড়িত নিদর্শন সমূহ সরবরাহের মাধ্যমে জাদুঘরের গ্যালারিকে সমৃদ্ধ করণে সবার সহযোগিতা কামনা করেন জাতীয় জাদুঘর কর্তৃপক্ষ। 
সেই সাথে উদ্বোধনের প্রতীক্ষায় থাকা আরো ২শতাধিক নুতুন নিদর্শন সমৃদ্ধ গ্যালারী ও রেস্ট হাউজ  সাংস্কৃতি উপদেষ্টার উপস্থিতিতে উদ্বোধনের পর দর্শনার্থীরা এই মহীয়সী কবি ও নবাব সম্পর্কে অনেক অজানা তথ্য ও ইতিহাস জানতে পারবেন।

উল্লেখ্য,উপমহাদেশের প্রথম মুসলিম মহিলা নবাব ফয়জুন্নেছা চেীধুরানীর  জনকণ্যানে ২১৩২৭.৯১ একর জায়গা ওয়াকফ রাহে লিল্লাহ দলিল করে যান। যার অধিকাংশ ভুমিদস্যু ও মোতয়াল্লীদের কারসাজিতে বেহাত হয়েগেছে।

কখনো মোতয়াল্লী ওয়াকফ দলিল গোপন করে মালিক সেজে  বিক্রি করেছেন। আবার কখনো অন্যকে মোতয়াল্লী বানিয়ে নিজেই ওয়াকফ সম্পদের মালিক হয়েছেন। 
মুলত এসব কারনে হারাতে বসেছিলো পশ্চিমগাও নবাব বাড়ির স্হাবর অস্হাবর সম্পদ।

বাধ্য হয়ে সরকার ২০১৭ সালে গেগেটের মাধ্যমে নবাব ফয়জুন্নেছা বাড়ির ৪.৫৪ একর জায়গা প্রত্নতত্ত্ব সম্পদ হিসেবে ঘোষণা করে। 

যা ভুমিদস্যুদের মাথা ব্যাথার কারন হয়ে দাঁড়ায়। 

দীর্ঘদিন বিভিন্ন আমলাতান্ত্রিক  জটিলতা, সংস্কার, অযত্ন ও অবহেলার কারনে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে নওয়াব ফয়জুন্নেছার স্মৃতিবিজড়িত পশ্চিমগাঁয়ের বাড়িটি। অধিকাংশ দরজা জানালা উধাও।  পুর্ব দিকের ঐতিহাসিক  প্রবেশ গেট বন্ধ করে দেয় ভুমিদস্যুরা। বেদখল হয়ে গেছে ওয়াকফ এস্টেটের অনেক জায়গা। লুটপাট হয়েছে অনেক ঐতিহাসিক ও মুল্যবান নিদর্শন। ধীরে বাড়ির  ইট বালু খুলে নেওয়ার প্রস্তুতি চলছিলো। 

ত্যকালীন সাংস্কৃতি প্রতিমন্ত্রী কে.এম.খালিদ গত ২জুন ২০২৩ নবাব ফয়জুন্নেছার বাড়ী পরির্দশন করেন এবং যাদুঘর প্রতিষ্ঠার ঘোষণা দেন। 

সর্বশেষ ওয়াকফ প্রশাসনের সাথে  জাতীয় জাদুঘরের সমঝোতা স্মারকের মাধ্যমে সকল প্রতিবন্ধকতার অবসান হয়। নওয়াব ফয়জুন্নেছা ওয়াকফ এস্টেটের সার্বিক তত্ত্বাবধানে জন্য জাদুঘরকে দায়িত্ব দেওয়া হয়। যাতে ২০টাকা দর্শনার্থী ফির বিনিময়ে জাদুঘরের কর্মকান্ড চালু রয়েছে।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status