|
স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু
মোস্তফা আল মাসুদ,বগুড়া
|
![]() স্বামীর নির্যাতনে আহত স্ত্রীর চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু নিহতের নাম শরিফা খাতুন(২৫)। তিনি গাবতলী উপজেলার উজগ্রাম গ্রামের আমসার আলীর মেয়ে। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে(৩৫) আটক করা হয়েছে। এসব তথ্য নিশ্চিত করেছেন গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল। জানা গেছে, গত ৬ মার্চ স্বামীর বাড়িতে শরিফা খাতুনকে তার স্বামী সাগত শারীরিক নির্যাতন করেন। এতে গুরুতর আহত হলে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। চারদিন চিকিৎসাধীন থাকার পর তার মৃত্যু হয়। গাবতলী মডেল থানার অফিসার ইনচার্জ আশিক ইকবাল জানান, চিকিৎসাধীন অবস্থায় এক গৃহবধূর মৃত্যুর খবর পেয়েছি। এ ঘটনায় নিহতের স্বামী সাগরকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
রাজধানীতে অনার-২০০ স্মার্টফোনে বিস্ফোরণ, নিরাপত্তা নিয়ে আতঙ্ক
দীঘিনালায় সেনাবাহিনীর বিনামূল্যে স্বাস্থ্যসেবা, ৪৬৭ জন পেলেন চিকিৎসা ও ওষুধ
অতিবৃষ্টি ও বন্যা পরিস্থিতি মোকাবিলায় খাগড়াছড়িতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
রথের চাকা ঘুরতেই উৎসবের আমেজে গাজীপুর, শুরু শতাব্দীপ্রাচীন মানিক্য মাধবের রথযাত্রা ও ২০ দিনের মেলা
বাগমারায় ১০০ দিনে অপরাধ দমনে সক্রিয় ওসি জিল্লুর রহমান
কুড়িগ্রামের রাজারহাটে সরকারি রাস্তা নিয়ে বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষ: নিহত ১, আহত ২ এবং ১১ জন আটক
পাইকগাছায় ভেঙে পড়েছে কমিউনিটি ক্লিনিক: প্রাথমিক বিদ্যালয় কক্ষে চলছে স্বাস্থ্য সেবা কার্যক্রম!
তারেক রহমানের পক্ষ থেকে বন্যার্তদের মাঝে ত্রাণ দিলেন ছাত্রনেতা আল আমিন বাবলু
