|
নির্বাচিত হয়েই ট্রাম্পকে যে কঠোর বার্তা দিলেন কার্নি
নতুন সময় ডেস্ক
|
![]() নির্বাচিত হয়েই ট্রাম্পকে যে কঠোর বার্তা দিলেন কার্নি রবিবার (৯ মার্চ) রাতে কানাডার ক্ষমতাসীন দল লিবারেল পার্টি মার্ক কার্নিকে নতুন দলীয় নেতা হিসেবে নির্বাচিত করে। পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে তার নাম ঘোষণা করেন লিবারেল পার্টির প্রেসিডেন্ট সচিত মেহরা। মার্ক কার্নি ব্যাংক অব কানাডার গভর্নর ছিলেন। তিনি ব্যাংক অব ইংল্যান্ডেরও নেতৃত্ব দিয়েছিলেন। আমেরিকা প্রসঙ্গে কার্নি বলেন, নতুন হুমকি এলে তো নতুন ধরনের ভাবনা এবং পরিকল্পনা দরকার হয়। আমরা আরো নির্ভরযোগ্য দেশের সঙ্গে নতুন করে বাণিজ্যিক সম্পর্ক তৈরি করব। তিনি বলেন, আমেরিকা তাদের পণ্যে বাড়তি শুল্ক আরোপ করলে কানাডাও পাল্টা কর চাপাবে। আমেরিকানরা যত দিন না আমাদের সম্মান করছে, তত দিন পারস্পরিক শুল্ক থাকবে। কার্নি বলেন, ট্রাম্প কানাডা দখল করে নিতে চাইছেন। সেই উদ্দেশ্য সফল হতে দেওয়া যাবে না। আমেরিকানরা আমাদের পানি, আমাদের জমি, আমাদের যাবতীয় সম্পদ লুটে নিতে চায়। ওরা আমাদের দেশটাকেই চায়। ট্রাম্প কানাডার শ্রমিক, তাদের পরিবার এবং কানাডার বাণিজ্যকে বারবার আক্রমণ করছেন। তাকে সফল হতে দেওয়া যাবে না। সূত্র : বিবিসি |
| পূর্ববর্তী সংবাদ | পরবর্তী সংবাদ |
পাথর নিক্ষেপ নাকি ছদ্মবেশী রেকি (Recce): ভেরি হাইপ্রোফাইল নিরাপত্তা ও অপরাধতাত্ত্বিক বিশ্লেষণ
মুকসুদপুরে স্ত্রীর চুল কেটে ও হাত-পা বেঁধে নির্যাতন, স্বামী আটক
শ্রীবরদীতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও নগদ অর্থ বিতরণ
অগ্নিকাণ্ডে পুড়ে ছাই হওয়া বসতঘর পরিদর্শনে দীঘিনালা উপজেলা বিএনপি সভাপতি শফিকুল ইসলাম
