ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
মঙ্গলবার ১৪ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
অভয়নগরে সড়কে জীবন প্রদীপ নিভলো মোস্তফা সরদারের।
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 March, 2025, 5:22 PM

অভয়নগরে সড়কে জীবন প্রদীপ নিভলো মোস্তফা সরদারের।

অভয়নগরে সড়কে জীবন প্রদীপ নিভলো মোস্তফা সরদারের।

 রবিবার (৯ মার্চ) সকালে যশোর অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের নিটল টাটা অফিসের সামনে যশোর-খুলনা মহাসড়কে এক  দুর্ঘটনা ঘটে।  বেপরোয়া গতির যাত্রীবাহী গড়াই পরিবহনের ধাক্কায় মোস্তফা সরদার (৪০) নামে এক নছিমন চালকের মৃত্যু হয়েছে।

 মৃত মোস্তফা সরদার প্রেমবাগ ইউনিয়নের মাগুরা গ্রামের পূর্বপাড়ার রেজাউল সরদারের ছেলে।
মৃতের খালাতো ভাই স্থানীয় ইউপি সদস্য রুহুল আমিন বলেন, ‘আমার ভাই মোস্তফা ছিলেন একজন নছিমন চালক। রবিবার সকাল ৯ টার দিকে প্রেমবাগ বাজার থেকে নছিমনভর্তি জ্বালানি কাঠ নিয়ে যশোর সদর উপজেলার বসুন্দিয়া বাজারে যাচ্ছিলেন তিনি। নিটল টাটা অফিসের সামনে পৌঁছালে যশোরগামী বেপরোয়া গতির একটি যাত্রীবাহী গড়াই পরিবহন নছিমনের পেছনে ধাক্কা মারে। এসময় নছিমনটি দুমড়ে-মুচড়ে যায় এবং মোস্তফা গুরুতর আহত হয়। দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।

 আমার ভাইয়ের দুইটি ছোট ছেলে রয়েছে। ওদের এখন কি হবে ?’
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. রকিবুল ইসলাম বলেন, ‘সড়ক দুর্ঘটনায় আহত রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। বিষয়টি পুলিশকে জাননো হয়েছে।

এ ব্যাপারে নওয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ‘সড়ক দুর্ঘটনায় নিহত নছিমন চালকের মরদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে নেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া বাসের সন্ধানে অভিযান শুরু করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।’

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status