ই-পেপার সোমবার ১৪ নভেম্বর ২০২২
ই-পেপার |  সদস্য হোন |  পডকাস্ট |  গুগলী |  ডিসকাউন্ট শপ
সোমবার ১৩ জুলাই ২০২৬ ২৯ আষাঢ় ১৪৩৩
ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ
নতুন সময় প্রতিনিধি
প্রকাশ: Sunday, 9 March, 2025, 5:08 PM

ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

ধর্ষকদের ফাঁসির দাবিতে বিক্ষোভ

নেত্রকোণা প্রতিনিধি : দেশের মাগুড়ায় শিশু ধর্ষণসহ বিভিন্নস্থানে ধর্ষণের ঘটনায় ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবিতে নেত্রকোণায় বিক্ষোভ হয়েছে।

 আজ রোববার (৯ মার্চ) ধর্ষণের বিরুদ্ধে সামাজিক আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি পালিত হয়। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। 

সকালে শহরের মোক্তারপাড়া এলাকায় পুরাতন কালেক্টরেট মাঠ থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান সড়ক ঘুরে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে তারা জেলা প্রশাসক বনানী বিশ্বাসের কাছে স্মারকলিপি দেন।

সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা উদীচীর সভাপতি মোস্তাফিজুর রহমান, নারী নেত্রী কোহিনুর বেগম, নারী প্রগতির মৃণাল চক্রবর্তী, বারসিকের নেত্রকোণা আঞ্চলিক সমন্বয়কারী অহিদুর রহমান, সাংবাদিক আলপনা বেগম সহ অন্যরা।

মোস্তাফিজুর রহমান  বলেন, মাগুড়ায় ধর্ষকের হাত থেকে একটি শিশু রক্ষা পায়নি। একই সাথে দেশের বিভিন্নস্থানে একের পর এক ধর্ষণের ঘটনা ঘটছে। নারী,শিশুরা চরম নিরাপত্তাহীনতার মধ্যে পড়েছে। এভাবে চলতে পারে না। অবিলম্বে ধর্ষণ বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নেয়াসহ ধর্ষকদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। কর্মসূচিতে সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক : নাজমুল হক শ্যামল
দৈনিক নতুন সময়, গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম এ কে খন্দকার রোড, মহাখালী বা/এ, ঢাকা ১২১২।
ফোন: ৫৮৩১২৮৮৮, ০১৯৯৪ ৬৬৬০৮৯, ইমেইল: info@notunshomoy.com
সম্পাদক মন্ডলীর সভাপতি: এমদাদ আহমেদ | প্রকাশক : প্রবাসী মাল্টিমিডিয়া কমিউনিকেশন লি.-এর পক্ষে কাজী তোফায়েল আহম্মদ | কপিরাইট © দৈনিক নতুন সময় সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft
DMCA.com Protection Status